Saturday, June 13, 2026

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

Date:

Share post:

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব শেয়ার বাজারে। সোমবার মার্কেট খুলতেই দেখা যায় অবিশ্বাস্য পতন। একদিকে হরমুজ প্রণালী (Strait of Harmuz) অবরোধ করার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়ল দালাল স্ট্রিটে (Share Market) । সোমবার সকালে তিরিশটি শেয়ারের সূচক ১,৬১৩.০৯ পয়েন্ট পড়ে দাঁড়ায় ৭৫,৯৩৭.১৬-এ।পঞ্চাশটি শেয়ারের সূচকও ৪৬১ পয়েন্ট নেমে খুলেছে ২৩,৫৮৯.৬০-তে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে শেয়ার বাজারের এই নেতিবাচক ছবিতে চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের।

বিশেষজ্ঞরা বলছেন ব্রেন্ট ক্রুডের দাম এক লাফে ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৩ ডলারে পৌঁছনোয় আতঙ্ক বেড়েছে। জাতীয় শেয়ার বাজারে (National Share Market) ২,৪০৯টি শেয়ার পড়েছে, বেড়েছে মাত্র ২৭৫টি। দেশীয় প্রাতিষ্ঠানিক লগ্নিকারীরা ৪১০.০৫ কোটি টাকার শেয়ার কিনে বাজারে কিছুটা ভরসা জোগানোর চেষ্টা করেছেন। এশিয়ার অন্যান্য বাজারেও একই ছবি। জাপানের নিক্কেই সূচক ৫৩৯.১১ পয়েন্ট পড়েছে। হংকংয়ের হ্যাং সেং সূচক নেমেছে ২৬৬.৫৪ পয়েন্টে। দক্ষিণ কোরিয়া এবং সাংহাইতেও নিম্নমুখী সূচক। পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকে নজর বিশেষজ্ঞদের।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...