Monday, March 23, 2026

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো, ১০০ জনকে তলব লালবাজারের, হতে পারে গ্রেপ্তার-ও

Date:

Share post:

পরিষেবা চালু রাখা, লকডাউন, সোশ্যাল ডিসট্যান্সিং, ওষুধ পৌঁছে দেওয়া ইত্যাদি হাজারো কাজে দিনরাত এক করে ফেলছে পুলিশ ৷ টেনশনও কম নয়৷ কিন্তু এসবের থেকেও পুলিশ ও প্রশাসনের বড় দুশ্চিন্তা সোশ্যাল মিডিয়ায় গুজব- সংক্রমণ ঠেকানো।

‘খবর’-এর নামে এমন সব তথ্য সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যা অন্য সংকট তৈরি করছে৷ ফেসবুক, হোয়াটসঅ্যাপে গুজব রুখতে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ কাজেও নেমেছে৷
এক তরুণীকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে৷ কারন, ইনি সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছিলেন,
বেলেঘাটা আইডি হাসপাতালের এক চিকিৎসকের মধ্যেও ছড়িয়েছে করোনা সংক্রমণ । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গুজব ছড়ালে কাউকে ছাড়া হবে না। কলকাতার গোয়েন্দা পুলিশ, এসটিএফ, সিআইডি-সহ বিভিন্ন সংস্থাকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, গত এক সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর জন্য বিভিন্ন বয়সের অন্তত ১০০ জনকে ডেকে এনে সতর্ক করা হয়েছে। আর ভুয়ো খবর বা গুজব ছড়িয়ে গোলমাল পাকানোর চেষ্টা হয়েছে, এমনটা যেখানে পুলিশ মনে করছে, সেখানে নির্দিষ্ট ধারায় মামলাও রুজু হয়েছে। গত এক সপ্তাহে কলকাতায় এমন অন্তত ১৫টি মামলা রুজু করেছে পুলিশ। গুজব বা ভুয়ো খবর ছড়ালে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না, জানিয়ে দিয়েছে লালবাজারও।ভুয়ো খবর বা সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর ঘটনায় পোস্টের গুরুত্ব ও তথ্য বিচার করে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ বা হাঙ্গামা বাধানোয় প্ররোচনা দান, ৫০৪ বা শান্তিভঙ্গের উদ্দেশ্যে কোনও মন্তব্য করা, ৫০৫ বা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে হিংসা ছড়ানোর উদ্দেশ্যে গুজব ছড়ানো ইত্যাদি ধারার পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনের ৬৬সি ধারাও প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করা হচ্ছে।গুজব ছড়ানোর গুরুতর অভিযোগে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে, লালবাজার সূত্রে এমন ইঙ্গিতও মিলেছে।
পুলিশের পরামর্শ, শুধুমাত্র সরকারি ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য বা কেন্দ্র বা রাজ্যস্তরের কন্ট্রোলরুমে ফোন করে তথ্য জানুন। একটি মাত্র ভুয়ো খবর বড় বিপদ ডেকে আনতে পারে।

Related articles

ডামডিমের মেয়ের আকাশজয়, উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার মহিমা

উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে শুধু নীল আকাশ আর সাদা মেঘের সমুদ্র। তারপর এক মুহূর্তের সাহস—আর শূন্যে ঝাঁপ।...

ভিক্ষায় বেরিয়ে দম্পতি, ঘরেই অনাহারে মৃত্যু এক মাসের একরত্তির

পেটের দায়ে ভিক্ষায় বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। ফিরে এসে দেখলেন, ঘরের মধ্যেই নিথর হয়ে পড়ে রয়েছে তাঁদের এক মাসের কন্যাসন্তান।...

আবহাওয়ার তারতম্যে শহরে কাশি-জ্বরের প্রকোপ, কী জানাচ্ছেন চিকিৎসকরা

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গেই শহরে কাশি, সর্দি ও জ্বরের প্রকোপ বেড়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, দিন ও রাতের তাপমাত্রার বড়...

কেন্দ্রের সিদ্ধান্তের জেরে গ্যাসের অত্যাধিক দাম বৃদ্ধি প্রতিবাদ, কলকাতার রাজপথে INTTUC-র মিছিল

কেন্দ্রের মোদি সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তের জেরে গ্যাসের (Gas) অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সঙ্কটের  প্রতিবাদে এবার পথে নেমে প্রতিবাদ তৃণমূল...