Saturday, May 23, 2026

নাম বিচারাধীন, ফের আতঙ্কে মৃত্যুর অভিযোগ উত্তর দিনাজপুরে

Date:

Share post:

এসআইআর প্রক্রিয়া (SIR Process) শেষে প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ২৩ মার্চ নির্বাচন কমিশন (Election Commission) দ্বিতীয় দফার চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। কিন্তু তার আগেই এসআইআরে ‘বিচারাধীন’ নাম নিয়ে আতঙ্কের জেরে ফের মৃত্যুর অভিযোগ। মৃতের নাম জাহাঙ্গীর আলম। তিনি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের জানকীগছ গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন আইসক্রিম বিক্রেতা। পরিবারের অভিযোগ, গত কয়েক মাস ধরে ভোটার তালিকা ও নথির জটিলতা এবং নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে দিশেহারা ছিলেন তিনি।

পরিবারের দাবি, জাহাঙ্গীরের পরিবারের পাঁচজন সদস্যের নাম বর্তমানে ‘বিচারাধীন’ অবস্থায় রয়েছে। এই নথির জটিলতা কাটাতে তিনি বারবার বিএলও এবং সংশ্লিষ্ট দফতরে ছুটে গিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত কোনও সুরাহা না হওয়ায় ক্রমাগত মানসিক চাপ বাড়তে থাকে। সেই চাপ সহ্য করতে না পেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। আরও পড়ুন: ডিজিটাল নজরদারিতে বেশি ধরা পড়ছে ট্রাফিক আইন ভাঙার তথ্য

জাহাঙ্গীর বাড়ির একমাত্র উপার্জনকারী সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে অথৈ জলে পড়েছে পরিবারটি। বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা-মা, স্ত্রী নুরবানু বেগম এবং তাঁদের ছোট্ট দুই সন্তান। জাহাঙ্গীরের স্ত্রী জানান, নথিপত্র ঠিক করা নিয়ে তিনি সব সময় দুশ্চিন্তায় থাকতেন। কীভাবে আগামী দিনে সংসার চলবে, তা নিয়ে বর্তমানে কান্নায় ভেঙে পড়েছেন নুরবানু।

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...