Saturday, June 27, 2026

করোনা আতঙ্ক: মিলছে না ডেলিভারি বয়, নাজেহাল এলপিজি গ্রাহকরা

Date:

Share post:

গ্যাসের চাহিদা রয়েছে। রয়েছে আমদানিও। কিন্তু তারপরও গ্যাস নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ গ্রাহকদের। সৌজন্যে নোবেল করোনাভাইরাস। তার জেরে পাওয়া যাচ্ছে না ডেলিভারি বয়। নাজেহাল অবস্থা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর অঞ্চলের সাধারণ মানুষদের।

করোনাভাইরাস সংক্রমণ রোধের জন্য দেশজুড়ে চলছে লকডাউন। অত্যন্ত প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোচ্ছেন না। কিন্তু রান্নার গ্যাসের মত নিত্য প্রয়োজনীয় জিনিস পেতে সমস্যায় পড়তে হচ্ছে। গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য মিলছে না ডেলিভারি বয়। বিষ্ণুপুর অঞ্চলে গ্যাসের দোকানের বাইরে লম্বা লাইন। কেউ গাড়ি থেকে গ্যাস নামাতে ব্যস্ত। আবার কেউ গ্যাস নিয়ে ভ্যান খুঁজতে রীতিমতো এদিক-ওদিক
ছুটছেন।

এক এলপিজি ডিলার বলেন, ” এই মুহূর্তে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। করোনার জেরে হোম ডেলিভারি বয়রা আসছেন না। ফলে গ্যাস গ্রাহকদের বাড়িতে পৌঁছে দিতে সমস্যায় পড়তে হচ্ছে। ” সুমন কুমার দাস নামে এক এলপিজি গ্রাহক বলেন, “গ্যাস বুকিং করেছি ক্যাশমেমো বেরিয়ে গেছে। কিন্তু তারপরে অনেকদিন ধরে দেখছি বাড়িতে গ্যাস যাচ্ছে না। ফলে সমস্যায় পড়তে হচ্ছে। তাই বাধ্য হয়ে নিজেই গ্যাস নিতে এলাম।” অন্যদিকে চঞ্চল বাগদি নামে এক হোম ডেলিভারি বয় জানান, “আমরা কাজে আসছি পেটের দায়ে। এমার্জেন্সি কাজ, তাই আতঙ্ক থাকলেও আমাদের কাজে আসতে হচ্ছে।”

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...