Saturday, June 27, 2026

আশার কথা শোনালেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, ৭ এপ্রিলের মধ্যে করোনা- মুক্ত হবে রাজ্য

Date:

Share post:

গোটা দেশে আশার আলো দেখালেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও৷

তিনি বলেছেন, “আগামী ৭ এপ্রিলের মধ্যেই করোনাভাইরাসের প্রকোপ থেকে মুক্তি পাবে গোটা তেলেঙ্গানা”৷ কেসিআরের এই ভবিষ্যদ্বাণীতে দেশজুড়ে বইছে স্বস্তির বাতাস৷

সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রশেখর রাও বলেছেন, “এখন হাসপাতালে ভরতি রয়েছেন ৫৮ জন। বাইরের দেশ বা তাদের সংস্পর্শে এসেছেন এমন ২৫,৯৩৭ জন সরকারি পর্যবেক্ষণে রয়েছেন। ৭ এপ্রিলের মধ্যে তাঁদের পর্যবেক্ষণের মেয়াদ শেষ হবে।” এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, “আর যদি নতুন কোনও রোগীর সন্ধান না পাওয়া যায়, তা হলে ৭ এপ্রিলেই করোনামুক্তি ঘটবে রাজ্যের।” প্রসঙ্গত, বর্তমানে তেলেঙ্গানায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৭০। এঁদের মধ্যে ১১ জনের রোগমুক্তি ঘটেছে, ১ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে কোভিড ১৯ আক্রান্তদের মধ্যে অসংখ্য বিদেশি রয়েছেন।
প্রসঙ্গত, গত সপ্তাহেই কিছুটা হুমকির সুরে চন্দ্রশেখর রাও বলেছিলেন, লকডাউনের নিয়ম না মানলে তিনি রাজ্যে কার্ফু জারি করে, ‘দেখা মাত্র গুলির’ নির্দেশও দিতে পারেন। তাঁর ওই হুমকির পর থেকে লকডাউন অমান্য করার ঘটনা অনেকটাই কমে যায়৷

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...