Saturday, April 4, 2026

করোনা নিয়ন্ত্রণে অন্য দেশকে সাহায্য করতে প্রস্তুত বাংলাদেশ, মন্তব্য শেখ হাসিনার

Date:

Share post:

করোনাভাইরাসের সংক্রমণের সঙ্গে লড়াই করা এবং সংক্রমণ রোধে প্রয়োজনে অন্য দেশকেও সহায়তা করতে বাংলাদেশ প্রস্তুত। একথা স্পষ্ট করে জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইতিমধ্যেই গোটা বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে হাসিনা প্রশাসন। তাই এবার অন্য দেশকে সাহায্য করতে চায় তারা ।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‌খাদ্যে কোনও সমস্যা হবে না। আমরা আমাদের প্রয়োজন চালিয়ে নিতে পারব। এমনকী আমরা অনেককে সহযোগিতাও করতে পারব। যে সব বন্ধু দেশ সহযোগিতা চেয়েছে আমরা তাদের সহযোগিতা করতে পারব। মানবিক কারণেই আমরা সেটা করব। শুধু নিজের দেশই নয়, অন্যদেরও যদি কোনও প্রয়োজন হয় আমরা সেদিকে বিশেষ দৃষ্টি দেব।’‌
তিনিআরও বলেন, ‘‌বাঙালি কখনও হারেনি, আমরা কখনও হারব না। এই আত্মবিশ্বাস সবাইকে রাখতে হবে। নিজেকে এবং অন্যকেও সুরক্ষিত রাখতে হবে। আমাদের একটা দায়িত্ববোধ আছে। সেই দায়িত্ব বোধ নিয়ে চললে দ্রুতই আমরা এই অবস্থা থেকে উত্তীর্ণ হতে পারব।’‌
বাংলাদেশের কাছে কোনও দেশ করোনা মোকাবিলায় সাহায্য চাইবে কিনা সেটা সময়েই স্পষ্ট হয়ে যাবে । তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আবেদন কে সাধুবাদ জানিয়েছে অন্যরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...