Friday, April 3, 2026

লকডাউন: পরিবারের সদস্যদের সঙ্গে দূরদর্শনে রামায়ণ উপভোগ করছেন রাম !

Date:

Share post:

অভিনেতা অরুণ গোভিলকে মনে আছে? রামানন্দ সাগরের রামায়ণে রামের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন। লকডাউনের দৌলতে সেই রামায়ণের পুনঃসম্প্রচার শুরু হয়েছে। গৃহবন্দি অভিনেতা ঘরবন্দি থকার সুযোগটা হাতছাড়া করতে চাইছেন না । তাই নিজের অভিনয় করা রামায়ণ পরিবারের সদস্যদের সঙ্গে বসে দেখছেন , আর তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। এই ছবি সোমবার ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
১৯৮৭তে দূরদর্শনে প্রথম সম্প্রচারিত হয়েছিল রামায়ণ। সেই সময় রামায়ণ দেখতে টিভির সামনে ভিড় উপচে পড়তো।
গত সপ্তাহে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর ঘোষণা করেন ওই ধারাবাহিক পুনঃসম্প্রচারের কথা।শুরু হয় তা। সকাল ৯টা ও রাত ৯টায় চলছে রামায়ণের সম্প্রচার। ২৮ মার্চ থেকে দিনে দু’বার করে দেখানো হচ্ছে ওই জনপ্রিয় সিরিয়াল ।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...