Saturday, April 4, 2026

লকডাউনে ইতিহাস: রাতারাতি ই-বুক আনছেন কুণাল, কাল প্রকাশ

Date:

Share post:

বই প্রকাশিত হলে লেখার রীতি আছে, প্রথম প্রকাশ: বইমেলা।
এই বইতে লেখা: প্রথম প্রকাশ- লকডাউন 2020।

লকডাউনের মধ্যে টাটকা ই-বই আনছেন সাংবাদিক কুণাল ঘোষ। নাম-” হাফ ডজন গপ্পো।” ছটি গল্পের সংকলন।
1/4/2020 বুধবার তার আনুষ্ঠানিক প্রকাশ।
ঘোষণা করেছেন কুণাল নিজেই তাঁর চমকে দেওয়া ফেস বুক পোস্টে।
বই এবং ই-প্রকাশক সংস্থা, দুটির বিস্তারিত বুধবারই জানাবেন তিনি।
লকডাউনের মধ্যেও যে রাতারাতি ই-বুক প্রকাশ করা যায়, সেই উদ্যোগটাই অভিনব।

কুণাল পোস্টে লিখেছেন-

লকডাউনে e-book ” হাফ ডজন গপ্পো”।
আপনাদের শুভেচ্ছা চাই।
প্রকাশ : 1 এপ্রিল 2020
কীভাবে আপনার মুঠোয় পাবেন, জানাবো বুধবার।

করোনাযুদ্ধে লকডাউন।
জরুরি পরিষেবায় কাজ। তাঁদের স্যালুট।
বাকিরা ঘরবন্দি। সেটাও এক লড়াই বটে!

এই সময়ে যদি হাতে পেতেন নতুন ebook?
যদি আপনার ফোন বা ল্যাপটপেই পেতেন নতুন স্বাদ?

এই ভাবনা থেকেই উদ্যোগ।
তৈরি হয়েছে নতুন ওয়েবসাইট, যা ইবুক প্রকাশ করবে এবং লাইব্রেরি হিসেবে কাজ করবে।
সাইটের বিস্তারিত 1/4/2020 দেব।

প্রথম বই আসছে ” হাফ ডজন গপ্পো”
আমার তেইশতম বই।
আমার প্রথম ছোটগল্প সংকলন।
প্রথম ইবুকও বটে।
একটি গল্প গতবছরের। বাকি পাঁচটি গত পাঁচ দিনে লেখা।

লকডাউনের মধ্যে একটা অন্যরকম চেষ্টা।
আমি কৃতজ্ঞ, বই অলংকরণ করেছে সৃঞ্জয় পাল।
আমি কৃতজ্ঞ, ওয়েবসাইট আর ইবুক তৈরি করেছে আজরা খান। ধন্যবাদ ওর স্বামী ফারুককেও।
ওয়েবসাইটের প্রস্তুতিতে সহযোগিতার ধন্যবাদ অধ্যাপিকা অনুরাধা ঘোষকে।

এই কটা দিনের মধ্যে এই কাজটা সহজ ছিল না।
এবং কারুর সঙ্গে কারুর দেখা হয় নি।
সবই ফোন, হোয়াটসঅ্যাপ, ইমেলে।

আশা করি টাটকা ইবুক ” হাফ ডজন গপ্পো” ভালো লাগবে।
আশা করি নতুন ওয়েবসাইটের মঞ্চে আরও বহু লেখকলেখিকার নতুন ইবুক আত্মপ্রকাশ করে পৌঁছে যাবে বিশ্বজুড়ে।

গল্পগুলো প্রাণঢেলে লিখেছি।
আপনার শুভেচ্ছা চাই।

বাকি বিস্তারিত 1/4/2020 বুধবার আনুষ্ঠানিক প্রকাশের সময় জানাবো।

অনুরোধ, আপনি পড়বেন।
আপনার পরিচিতদের পড়ার জন্য পাঠাবেন: লকডাউনপর্বেও তো নতুন উপহার দেওয়া যায়।

ঘরে থাকুন।
সুস্থ থাকুন।
নতুন ইবুক ” হাফ ডজন গপ্পো” পড়ুন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...