Saturday, April 4, 2026

“শরীর স্বাস্থ্য বজায় রাখুন,” টুইটারে নিজের ভিডিও পোস্ট মোদির

Date:

Share post:

টুইটারে নিজের অ্যানিমেটেড ভিডিও আপলোড করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লকডাউনের সময়ে যোগাসন করার জন্য উদ্বুদ্ধ করলেন দেশবাসীকে।

নিজের টুইটার হ্যান্ডেলে মোদি লেখেন, “মন কি বাত শোয়ে একজন প্রশ্ন করেছিলেন, কী করে আমি নিজেকে কর্মক্ষম রাখি। আমি ডাক্তার নই, যোগগুরুও নই। তবে বহু বছর ধরে যোগাসন করার জন্যই আমার শরীর স্বাস্থ্য ঠিক আছে। ” তবে মোদির এই টুইটের পর একাংশের প্রশ্ন, যাদের দিন আনি দিন খাই অবস্থা তারা কী করে নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখবেন।

নিজের অ্যানিমেটেড ভিডিও আপলোড করে টুইটারে তিনি লেখেন, পারিবারিক বন্ধন দৃঢ় করার জন্য এর থেকে ভাল সুযোগ পাবেন না। এই সময় কেউ রান্না শিখছেন, কেউ তরকারি কাটা শিখছেন। সোশ্যাল মিডিয়ায় দেখলাম কেউ গান গাইছেন, কেউ তবলা বাজাচ্ছেন। নিজের সময়টাকে ভালো কাজে ব্যবহার করতে পারেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...