Saturday, April 4, 2026

রাতভর সাইকেল চালিয়ে ৬০ কিলোমিটার পথ পেরিয়ে সকালে ডিউটি করছেন এই পুলিশকর্মী!

Date:

Share post:

করোনা মোকাবিলায় এখন দেশজুড়ে চলছে লকডাউন। তারই মধ্যে নিজের কর্তব্যে অবিচল থেকে বুক চিতিয়ে লড়াই করছেন অনেক মানুষ। তার প্রথম সারিতে রয়েছেন চিকিৎসক–নার্স–স্বাস্থ্যকর্মীরা। একইভাবে বড় ভূমিকা পালন করছে পুলিশ মহল। কখনও অভুক্ত অসহায়-দরিদ্র-ভবঘুরে-সারমেয়দের মুখে খাবার তুলে দিচ্ছেন, তো জীবনের ঝুঁকি নিয়ে খোলা রাস্তায় দাঁড়িয়ে মানুষকে সচেতন করছেন।

এই পরিস্থিতির মধ্যেই প্রায় ৬০ কিলোমিটার সাইকেল চালিয়ে ডিউটিতে যোগ দিচ্ছেন কলকাতা পুলিশের এক এএসআই। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং-এ। পরিমল মজুমদার নামের ওই পুলিশকর্মী মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে সারারাত সাইকেল চালিয়ে একবালপুর থানায় পৌঁছাচ্ছেন বলে জানা গিয়েছে।

এই যুদ্ধকালীন পরিস্থিতিতে দায়িত্ব ও কর্তব্যে তাঁর নিষ্ঠা এবং দায়বদ্ধতাকে অবাক করছে পুলিশ মহলকেও। সর্বত্র প্রসংশা কুড়োচ্ছেন পরিমল মজুমদার। পরিমল অবশ্য নির্বিকার। তাঁর কথায়, “এটাই তো আমার কাজ”।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...