Saturday, June 27, 2026

আগামী দু সপ্তাহ গুরুত্বপূর্ণ: “রাস্তায় আড্ডার সময় পরে পাবেন, এখন বাড়িতে থাকুন”, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

“একসঙ্গে ক্যারম খেলার, আড্ডা দেওয়ার অনেক সুযোগ পাবেন। এখন বাড়িতে থাকুন। আগামী দুই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ”। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এটা বিলাসিতা করার সময় নয়। রাজ্যে খাদ্যপণ্য যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে। কিন্তু তার মানে এই নয় রাজ্যবাসী পিকনিক মুডে থাকবেন। তিনি বলেন, বাড়িতে আলুসেদ্ধ-ভাত খেয়ে থাকুন। কিন্তু অযথা রাস্তায় বেরিয়ে জিনিস কেনার নামে ভিড় করবেন না। উদাহরণস্বরূপ মুখ্যমন্ত্রী বলেন যে, তিনি বাড়িতে একাই থাকছেন। এবং নিজেই ভাত, ডাল সেদ্ধ আলু সেদ্ধ খাচ্ছেন। এই পরিস্থিতিতে সেদ্ধ-ভাত রাজ্যবাসী পাচ্ছে এটাই অনেক বড় কথা। অনেক রাজ্যে সেটাও পাওয়া যাচ্ছে না।

বারবার তিনি বাড়িতে থাকার প্রয়োজনীয়তার কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, আগামী দুই সপ্তাহ খুব সাবধানে থাকতে হবে। কারণ অসতর্কতায় বড় বিপদ ঘটে যেতে পারে। লক্ষ্মণরেখা টেনে দেওয়া হয়েছে। সবাইকে সেটা মেনে চলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের দুই প্রথিতযশা চিকিৎসক অভিজিৎ চৌধুরী ও সুকুমার মুখোপাধ্যায়। রাজ্যবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন তাঁরাও। বারবার বলেছেন, এই যুদ্ধে আমাদের সবাইকে মিলে লড়তে হবে। কিন্তু সেটা করতে হবে বাড়িতে থেকে, সবাই মিলে রাস্তায় বেরিয়ে এই যুদ্ধ জয় করা যাবে না। উল্টে সংক্রমণ ছড়িয়ে পড়বে। বারবার বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...