Saturday, June 27, 2026

সুযোগ বুঝে দেশে হামলা চালাতে পারে আইসিস, টার্গেট পুলিশ?

Date:

Share post:

দেশ জুড়ে লকডাউন পরিস্থিতিতে অতন্দ্র প্রহরী পুলিশকর্মীরা। আইন মানাতে কখনও তাঁদের কড়া হতে হচ্ছে। আবার সাধারণ মানুষকে লকডাউনের গুরুত্ব বোঝানোর কাজ করছেন তাঁরা। গৃহবন্দি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন ওষুধ, খাবার। আবার কখনও গরিব মানুষের মুখে তুলে দিচ্ছেন অন্ন। বাদ যাচ্ছে না পথকুকুররাও। কিন্তু এই পুলিশকর্মীরাই এখন কুখ্যাত জঙ্গি সংগঠন আইসিস-এর টার্গেট। অন্তত এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা মহল। পুলিশ ও গোয়েন্দার রিপোর্ট বলছে,অতর্কিতে হামলা চালাতে পারে আইসিস জঙ্গিরা। তাদের নিশানা কর্তব্যরত পুলিশ কর্মীরা। দেশের সব রাজ্যের পুলিশ-প্রশাসনকে এই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। দেশের প্রথম টার্গেট হতে পারে রাজধানী দিল্লি। লকডাউন পরিস্থিতিতে দিল্লির বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছেন পুলিশকর্মীরা। দিল্লি পুলিশ ও গোয়েন্দা সূত্রে খবর, শহরের কোথায় কতজন পুলিশকর্মী দায়িত্বে রয়েছেন তার সব খবরই রয়েছে জঙ্গিদের কাছে। জঙ্গিদের তালিকায় মহারাষ্ট্র ও দক্ষিণের রাজ্যগুলিও রয়েছে। করোনা আতঙ্কের পরিবেশে নজরদারির সামান্য গাফিলতি হলেই হামলা চালাতে পারে জঙ্গিরা।

যদিও নিজেদের সাপ্তাহিক বিজ্ঞপ্তি ‘আল নাবা’ প্রকাশ করে আইসিস জানিয়েছিল, করোনা আক্রান্ত দেশগুলিতে আপাতত হামলা না চালানোরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে কীভাবে জঙ্গিদের সতর্ক থাকতে হবে তার নির্দেশিকাও জারি করেছিল আইএসের সোশ্যাল মিডিয়া সেল। আল্লাহর উপর ভরসা রাখার কথাও বলা হয়েছিল ওই মুখপত্রে। সেইসঙ্গে জঙ্গি শিবিরের মধ্যে কারও শরীর খারাপ হলে ঊর্ধ্বতন কম্যান্ডারকে তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু মুখপত্র যাই বলুক, গোয়েন্দাদের আশঙ্কা, লকডাউন পরিস্থিতিতে দেশ যখন স্বাস্থ্য-সুরক্ষার উপর নজর দিয়েছে, তখনই বড়সড় নাশকতা চালানোর চেষ্টা করতে পারে জঙ্গিরা।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...