Monday, April 6, 2026

“6 জন নয়, রাজ্যে করোনায় মৃত 3” ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

তথ্য যাচাই না করেই খবর প্রচার করা হচ্ছে। রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে তিনজনের, ছ জনের নয়। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান,
• রাজ্যে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা 37
• তার মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন
• তিনজনের মৃত্যু হয়েছে। এই তিনজনের মধ্যে একজনের নিউমোনিয়া ছিল। অন্যজন কিডনির কঠিন সমস্যায় ভুগছিলেন।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, অনেকেই তথ্য যাচাই না করে সস্তা প্রচারের জন্য আক্রান্ত বা মৃতের সংখ্যা বাড়িয়ে দেখাচ্ছে। এটা করা কখনই উচিত নয় বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই সঙ্কটের সময় সবাইকে সমালোচনা ভুলে গঠনমূলক কাজে এগিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রী জানান, বড় কাজ করতে গেলে কিছু ভুল ত্রুটি হয়। রাজ্য সরকার সবসময় সতর্ক রয়েছে। কোথাও কোনও সমস্যা হলে তা সঙ্গে সঙ্গে মিটিয়ে ফেলা হচ্ছে। করোনা পরিস্থিতি সবার কাছেই নতুন। এই পরিস্থিতির জন্য কেউই প্রস্তুত ছিল না। তবুও যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে রাজ্য প্রশাসন। অযথা এই নিয়ে সমালোচনা না করার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...