Monday, April 6, 2026

অবশেষে ঢোক গিললেন, রতন কাহারকে সাহায্য করতে চান ব়্যাপার বাদশা

Date:

Share post:

পেলব কটিদেশে প্রজাপতি ট্যাটু । লাল গেন্দা ফুল গানে আগুন ঝরাচ্ছেন জ্যাকলিন। ইউটিউবে কোটি কোটি ভিউ। মানে কোটি কোটি টাকা। অপরদিকে গানের মূল স্রষ্টা রতন কাহার দুবেলা দুমুঠো ভাতের জন্য লড়াই চালাচ্ছেন। সম্প্রতি ব়্যাপার বাদশা ভার্সেস রতন কাহার বিতর্কে মজেছে বাংলা। রতন কাহারের গানের লাইন ব্যবহার করার পরেও তার সামান্য প্রাপ্য সম্মানটুকু দেননি এই rap সিঙ্গার। সমালোচনায় ফেটে পড়ে নেটি জন। প্রতিক্রিয়ার চাপে পড়ে আপাতত ক্ষমাপ্রার্থী বাদশা। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে লাইভে এসে বাদশা জানান তিনি রতন কাহারকে সাহায্য করতে চান। অপরদিকে শিল্পী রতন কাহার জানিয়েছেন লাল গেন্দা ফুলের প্রতিটি ছত্র তার লেখা। সুতরাং তিনি চাইবেন যেন বাদশা নিজে থেকে তার সাথে যোগাযোগ করেন। যদিও গানের লাইন চুরি করার ক্ষেত্রে বাদশার বক্তব্য, তিনি একজন পাঞ্জাবি গায়ক। দেশের প্রতিটি ভাষার সংস্কৃতিকে তিনি সম্মান করেন। এই গানটি রতন কাহারের লেখা বলে তিনি জানতেন না। তিনি গানটি কে ব্যবহার করেছেন প্রচলিত বাংলা লোক সংগীত হিসেবে। লকডাউন না থাকলে এতদিনে তিনি রতন বাবুর সঙ্গে দেখা করে নিতেন বলে জানিয়েছেন বাদশা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...