Monday, March 23, 2026

শুধু একটা ৬ আমাদের বিশ্বকাপ জেতায়নি, গম্ভীরের টুইট ঘিরে বিতর্ক

Date:

Share post:

২০১১ সালের ২ এপ্রিল। বিশ্বকাপ ফাইনালে ভারতের মুখোমুখি শ্রীলংকা। ২৭৫ রান চেজ করতে নেমে, শুরুতে শচীন এবং সেওয়াগ আউট হয়ে যাওয়াতে চাপে পড়ে যায় ভারত। এরপর লেখা হলো অন্য এক কাহিনী। শেষ এগারো বলে প্রয়োজন চার রান। ‘ভি’ য়ের উপর দিয়ে মাহির বিশাল একটা ৬, ভারতীয় ক্রিকেটের লিখল সোনার ইতিহাস। এই দিনটিতে বিশ্বকাপ বিজয়ী দলের সদস্যরা গোটা দেশের পক্ষ থেকে শুভেচ্ছার জোয়ারে ভাসেন। এবারে সেই সুখস্মৃতি রোমন্থনে বাধ সাধলো জয়ী দলের অন্যতম সদস্য গৌতম গম্ভীর এর একটি টুইট। ঘটনার সূত্রপাত একটি ক্রিকেট ওয়েবসাইটের করা টুইট কে ঘিরে। ওয়েবসাইটটি ধোনির উইনিং শটের ছবি দিয়ে লেখে এই একটি শট ২০১১ সালে লক্ষ লক্ষ ভারতবাসীকে উচ্ছ্বসিত করেছিল। এর জবাবী টুইট এ ২০১১ র ফাইনালে সর্বোচ্চ রান করা গৌতম গম্ভীর লেখেন, ২০১১ সালে বিশ্বকাপ জয়ে ভারতীয় দলের প্রত্যেক সদস্য, এবং সাপোটিং স্টাফ এর ভূমিকা ছিল। একটি ৬ তোমাদের শুধু আচ্ছন্ন করে রেখেছে। গোতির এই টুইট এ ক্রিকেটপ্রেমীরা দ্বিধা বিভক্ত হয়ে যান। কেউ কেউ গম্ভীর কে সমালোচনা করলেও, গৌতমের হয়ে ব্যাট ও ধরেছেন অনেক মানুষ। তবে ২০১১ সালের আজকের দিনে গোটা ক্রিকেট বিশ্বকে শাসন করতে পারার মুহূর্তটাকে সুখস্মৃতি হিসেবে মনে রাখতে অনুরোধ করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

 

 

Related articles

বিজেপিকে বুড়ো আঙুল: পুদুচেরিতে একা লড়বে বিজয়ের TVK

বিরোধী দল পরিচালিত রাজ্যগুলি যে কোনও উপায়ে দখল করার রাজনীতি বিজেপি (BJP) প্রতি নির্বাচনে (Election 2026) করে এসেছে।...

অবশেষে ফিরছেন রুপোলি পর্দায়, তেলুগু ছবিতে ‘কামব্যাক’ অনুষ্কার

মা হওয়ার পর থেকে বড়পর্দা থেকে দূরেই ছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma) । তবে এবার পর্দায় ফিরছেন বিরাট...

শিকেয় ডবল ইঞ্জিন ছত্তিশগড়ের রক্ষণাবেক্ষণ: রোপওয়ে ছিঁড়ে মৃত ১, আহত ৬

ডবল ইঞ্জিন ছত্তিশগড়ে (Chhattisgarh) ফের পরিষেবা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠল এক মর্মান্তিক দুর্ঘটনার কারণে। খাল্লারি মাতা মন্দিরে...

IPL: আকাশদীপের বিকল্প পেয়ে গেল কেকেআর, বাড়তি দায়িত্বে গ্রিন!

হর্ষিত রানার পর আকাশদীপ, কেকেআর (KKR) পাচ্ছে না তাদের সেরা দুই ভারতীয় বোলারকেই। আইপিএল (IPL) শুরুর আগেই কেকেআরের...