Friday, June 26, 2026

অঙ্ক জটিল, করোনা নিয়ে মৃতের সংখ্যা ফের কমাল নবান্ন

Date:

Share post:

রাজ্যের বিশেষজ্ঞ কমিটির সাংবাদিক বৈঠকের দেড় ঘণ্টার মধ্যেই ফের মৃতের সংখ্যা কমাল নবান্ন। বৃহস্পতিবার সন্ধে ছটা দশ নাগাদ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যসচিব রাজীব সিনহা। তাঁর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। সেখানেই মুখ্যসচিব জানান, বিশেষজ্ঞ কমিটির দেওয়া তথ্যে কিছু সংশোধনী রয়েছে। তারপরেই তিনি জানান, রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা 3। বাকি যে চারজনের মৃত্যু হয়েছে, তাঁরা অন্য অসুখের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে তাঁদের মৃত্যু হয়। মৃত্যুর পর পরীক্ষায় জানা গিয়েছে, তাঁরা কোবিড 19-এ আক্রান্ত হয়েছিলেন। তবে তাঁদের মৃত্যু করোনার কারণেই হয়েছে কি না তা এখনও নিশ্চিত নয়।

এরপর রাজীব সিনহা জানান, রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যাও 53 নয় 34। এখানে একটি জটিল অঙ্কের হিসেব দেন রাজ্যের মুখ্যসচিব। তিনি বলেন, 53 জনের মধ্যে 9 জনের দ্বিতীয়বার পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে। 7 জন মারা গিয়েছেন এবং তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। সেই অনুযায়ী, 34জন আক্রান্ত বলে সরকারিভাবে জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...