Saturday, June 20, 2026

নগ্ন হয়ে মহিলা স্বাস্থ্য কর্মীদের অশ্লীল ইঙ্গিত, কাঠগড়ায় নিজামুদ্দিনের জমায়েতকারীরা

Date:

Share post:

নগ্ন হয়ে মহিলা স্বাস্থ্য কর্মীদের অশ্লীল ইঙ্গিত করার অভিযোগ উঠল নিজামুদ্দিনের জমায়েতকারীদের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এমএমজি জেলা হাসপাতালে চিকিৎসাধীন নিজামুদ্দিনের একদল জমায়েতকারী। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের গায়ে থুতু দেওয়ার অভিযোগ আগেই উঠেছে। কোয়ারেন্টাইন থাকা অবস্থায় হাসপাতালে ঘোরাফেরা করছে বলে অভিযোগ। হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক এ বিষয়ে পুলিশের কাছে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন।

চিঠিতে তিনি লিখেছেন, “নিজামুদ্দিনের যে সমস্ত জমায়েতকারীরা এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছে, তাদের নিয়ে আমরা জেরবার। হাসপাতালের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এমনকী নিম্নাঙ্গে কোনও পোশাক রাখছে না। মহিলা স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করছে বলেও মুখ্য স্বাস্থ্য আধিকারিক উল্লেখ করেছেন। হাসপাতালের সাফাই কর্মীদের কাছ থেকে সিগারেট চাইছে আর দিতে না পারলেই দুর্ব্যবহার করতে শুরু করছে।

এ প্রসঙ্গে গাজিয়াবাদের এসএসপি কালানিধি নৈঠানি বলেন, “কোয়েরেন্টাইনে থাকা নিজামুদ্দিনের জমায়েতকারীদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তাদের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে। ” এই অভিযোগের পর এম এম জি হাসপাতালে থাকা নিজামুদ্দিনের জমায়েতকারীদের রাজকুমার গোয়েল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...