Saturday, April 4, 2026

করোনার সঙ্গে লড়াইয়ে ভারতকে অর্থ সাহায্য বিশ্ব ব্যাঙ্কের

Date:

Share post:

ভারতে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ৫৬ জনের। এরই মধ্যে করোনার সঙ্গে যুঝতে ভারতকে ১০০ কোটি ডলার সাহায্য করতে চলেছে বিশ্ব ব্যাঙ্ক। ভারত ছাড়াও বিশ্বের আরও ২৪টি উন্নয়নশীল দেশ এই সহায়তা পাবে। এর আগে ভারতকে ২.৯ মিলিয়ন ডলার অর্থ সাহায্য করার ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কোন কোন ক্ষেত্রে ব্যয় করা যাবে এই টাকা?

করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্যে দেশজুড়ে ল্যাবরেটরি তৈরি করা। করোনা উপসর্গ রয়েছে এমন রোগীদের জন্য তৈরি করা হবে আলাদা কেন্দ্র। পাশাপাশি করোনাভাইরাস সংক্রান্ত গবেষণা খাতে খরচ করা যাবে এই টাকা। স্ক্রিনিং সহ সংক্রমিত ব্যক্তিদের চিহ্নিত করা, ভাইরাস টেস্টিং কিট এবং পিপিই কেনা যাবে এই টাকায়। নতুন আইসোলেশন ওয়ার্ড তৈরির ক্ষেত্রেও কাজে লাগানো হবে বিশ্ব ব্যাঙ্কের অর্থ।

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...