Sunday, March 22, 2026

করোনার জেরে ভারতে আটকে প্রায় ২৫০০ বাংলাদেশি

Date:

Share post:

করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে বাংলাদেশও গত ২৬ মার্চ থেকে লকডাউন ঘোষণা করেছে। এমনকি ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ রাখা হয়েছে । এর ফলে ভারতে শিক্ষা, চিকিৎসা ও বেড়াতে আসা প্রায় আড়াই হাজার বাংলাদেশি আটকে পড়েছেন। অবশ্য তাঁদের নিয়মিত খোঁজখবর রাখছে বাংলাদেশ বিদেশমন্ত্রক।
মন্ত্রক সূত্রে জানা গিয়েছে , বিশ্বব্যাপী কোভিড-১৯ এর ব্যাপক প্রভাবের প্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিরা সজাগ দৃষ্টি রাখছেন। বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ প্রতিবছর বিভিন্ন কারণে (চিকিৎসা, পর্যটন, শিক্ষা প্রভৃতি) ভারতে আসেন । নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সর্বশেষ তথ্য অনুসারে, এই মুহূর্তে বিভিন্ন কারণে ভারতে গিয়ে আটকে পড়া বাংলাদেশির সংখ্যা প্রায় আড়াই হাজার।
হাইকমিশনের কর্মকর্তারা আটকে পড়া বাংলাদেশিদের সঙ্গে বিভিন্নভাবে টেলিফোনে যোগাযোগ রাখছে। আটকে পড়া বাংলাদেশিরা আর্থিক বা অন্য কোনও সমস্যায় পড়লে , হাইকমিশন তা সমাধানের চেষ্টা করছেন। পরিস্থিতি স্বাভাবিক হলেই তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হবে বলে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানানো হয়েছে ।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...