Thursday, May 28, 2026

“কুরুচিপূর্ণ পোস্ট”, সাহিত্যিক শীর্ষেন্দু’র মেয়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ বিজেপির

Date:

Share post:

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মেয়ে দেবলীনা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল রাজ্য বিজেপি। শনিবার ই-মেলে কলকাতা পুলিশের সাইবার বিভাগে এই অভিযোগ জানিয়েছেন বিজেপি যুবমোর্চার সর্বভারতীয় সম্পাদক সৌরভ শিকদার। অভিযোগে বলা হয়েছে, প্রধানমন্ত্রী করোনা- সংক্রমণের প্রেক্ষিতে রবিবার, ৫ এপ্রিল, রাত ন’টায় দেশবাসীকে প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন৷ বিজেপির অভিযোগ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মেয়ে দেবলীনা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী সম্পর্কে কু’কথা বলেছেন। দেবলীনাকে গ্রেফতার করার দাবিও জানিয়েছে বিজেপি৷ এদিকে জানা গিয়েছে, বিজেপির অভিযোগের পরই দেবলীনা এই পোস্টটি মুছে দিয়েছেন৷ অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

আইনি যুদ্ধ অব্যাহত, ভিনেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে WFI

ভারতীয় কুস্তি ফেডারেশন (The Wrestling Federation of India) সঙ্গে ভিনেশ ফোগাটের(Vinesh Phogat) লড়াই যেন শেষ হচ্ছে না। কুস্তির...

সমস্যার কথা বলাতেই চক্ষুশূল! CAB-র বিরুদ্ধে বিস্ফোরক সৌরাশিস

বিতর্কে সরগরম সিএবি(CAB)। কর্তাদের বয়স বিতর্কের মধ্য়েই এবার কোচ নিয়োগ নিয়েও তোলপাড় বঙ্গ ক্রিকেট। বুধবার রাতেই সিনিয়র দল...

বাতিল আগাম জামিন! ত্বিশা মৃত্যুকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার শাশুড়ি গিরিবালা 

মধ্যপ্রদেশে ত্বিশা শর্মার রহস্যমৃত্যু মামলায় নাটকীয় মোড়। দীর্ঘ আইনি লড়াই ও উচ্চ আদালতের কড়া অবস্থানের পর অবশেষে গ্রেফতার...

আক্রান্ত কর্মীদের হয়ে থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার বর্ষীয়ান সাংসদ সৌগত

আক্রান্ত কর্মীদের হয়ে নিমতা থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Sougata Ray)। তাঁকে উদ্দেশ্য...