Saturday, June 20, 2026

এগিয়ে এলেন প্রশান্ত কিশোর,১৫ লক্ষ মানুষের ঘরে খাবার পৌঁছে দেবে ‘I-PAC’

Date:

Share post:

দুর্দান্ত সিদ্ধান্ত ভোটকুশলী প্রশান্ত কিশোরের৷

গরিব মানুষের মুখে দু’‌বেলা খাবার তুলে দেবেন প্রশান্ত কিশোরের সংস্থা ‘I-PAC’। নতুন এক প্রকল্প চালু করলো ‘I-PAC’৷ নাম, ‘সব কি রসোই’। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন প্রান্তে প্রতিদিন ২০টির বেশি শহরে রান্না করা খাবার পৌঁছে দেবে পিকের নেতৃত্বাধীন এই সংস্থা। তাদের টার্গেট আগামী ১০ দিনে দেশের ১৫ লক্ষ মানুষের কাছে রান্না করা খাবার পৌঁছে দেওয়া। ‘I-PAC’-এর তরফে নির্দিষ্ট নিয়মেই মেনে রান্না করা ও প্যাকেজিং করা হবে খাবারগুলি। এই প্রকল্পে মাঠে নামছেন প্রায় ১০০০ হাজার স্বেচ্ছাসেবক। এদের মাধ্যমেই প্রয়োজনীয় মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে রান্না করা সুস্বাদু খাবার।
করোনার জন্য লকডাউন হওয়াতে রোজগারে টান পড়েছে বহু মানুষের। এমন অবস্থায় বাড়িতে বসে অনাহারে দিন কাটালে তার ফল হতে পারে ভয়ানক। তাই কাউকে অভুক্ত না থাকতে দেওয়ার জন্য চেষ্টা করছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি। এবার সেই কাজে একটু অন্যভাবে নিজেদের সাধ্যমতো সেবা করতে চলেছে পিকের আই প্যাক সংস্থা।

Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...