Sunday, May 31, 2026

স্বামীজির বাণী তুলে প্রদীপ জ্বালিয়ে দেশবাসীকে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর আর্জি বেলুড় মঠের

Date:

Share post:

করোনার বিরুদ্ধে একজোট হয়ে আজ, রবিবার রাত ৯ টায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দেশবাসীকে মোদির আবেদনে সাড়া দেওয়ার আবেদন করলো বেলুরমঠ এবং ইসকন কর্তৃপক্ষ।

এক ভিডিও বার্তায় বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ সমগ্র দেশবাসীকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে একজোট হওয়ার আহ্বান করেন। তিনি বলেন, “চলুন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে রবিবার রাত ৯টা থেকে ৯ মিনিটের জন্য প্রত্যেকে নিজেদের ঘরের আলো নিভিয়ে মোমবাতি-প্রদীপ-টর্চ কিংবা মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে করোনার বিরুদ্ধে একতা প্রদর্শন করি।”

এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের একটি বাণী উদ্ধৃতি করে বেলুড় মঠের পক্ষ থেকে ইংরাজি-হিন্দি ও বাংলা ভাষায় দেশের প্রতিটি নাগরিককে রাত ৯ টায় ৯ মিনিটের জন্য প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দেওয়ার ডাক দেওয়া হয়। মহারাজ বলেন, “স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, বিশ্বের সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে সমস্ত শুভ শক্তির জাগরণ ঘটাতে। চলুন আমরা সকলে সেই ভাবেই প্রধানমন্ত্রীর আবেদনে সারা দিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তিকে একজোট করি।”

পাশাপাশি মহারাজ জানান, এই সঙ্কটকালে বেলুর মঠ দেশের প্রতিটি রাজ্যে এবং অন্যান বেশকিছু দেশে ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। এখন প্রতিটি মানুষকে একে অপরের পাশে দাঁড়াতে হবে।

শুধু বেলুড় মঠ নয়, প্রধানমন্ত্রী মোদির আবেদনে দেশবাসীকে সাড়া দেওয়ার আর্জি জানিয়েছে ইসকন। ইসকনের ভাইস-প্রেসিডেন্ট রাধারমন দাস এক ভিডিও বার্তায় বলেন, ” আসুন আজ রাতে একটি করে প্রদীপ জ্বালাই। এই অন্ধকার দূর করি। আমরা কেউ একটা নয়, তা বুঝিয়ে দিতে গোটা দেশ প্রদীপ জ্বালিয়ে একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নিই।”

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...