Saturday, April 4, 2026

‘সোশ্যাল ডিস্ট্যান্সিং’ এর জের, মৃত বাবার দেহ কাঁধে শ্মশানমুখী চার কন্যা!

Date:

Share post:

চরম দারিদ্র্য। একপ্রকার টাকার অভাবেই সঠিক চিকিৎসা না হওয়ায় মারা যান সঞ্জয় কুমার। পরিবারে পাঁচ মেয়ে ও স্ত্রী। লকডাউনের বাজারে এই বিপদের দিনে কাওকে পাশে না পেয়ে যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা যাওয়া বাবাকে কাঁধে করে শ্মশানে নিয়ে গেল চার মেয়ে। আলীগড়ের বনানাদেবী থানা এলাকার ঘটনা।

আলীগড়ের বনানাদেবী থানার অন্তর্গত নুমাইশ ময়দানের চা-হেলিংয়ের বাসিন্দা ছিলেন বছর ৪৫ এর সঞ্জয় কুমার। পেশায় একজন চা বিক্রেতা ছিলেন তিনি। প্রায় ৬ মাস আগে সঞ্জয় জানতে পারে তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছেন।

বাবার শারীরিক অসুস্থতার কারণে স্কুল যাওয়া বন্ধ করে দেয় তাঁর মেয়েরা। বেশ কিছু দিন ধরেই সঞ্জয়ের শারীরিক অবস্থায় অবনতি দেখা দেয়। কিন্তু লকডাউন এর জন্য সঠিক সময় সঠিক চিকিৎসা না পেয়ে মারা যান সঞ্জয় কুমার। এই পরিস্থিতিতে কাওকে পাশে না পেয়ে নিজের বাবার শেষকৃত্য সারে তাঁর মেয়েরাই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...