Friday, June 26, 2026

মোদির ‘মোমবাতি জ্বালানো’ নিয়ে বিস্ফোরক স্বস্তিকা

Date:

Share post:

রবিবার মোদির মোমবাতি জ্বালানোর নিদানকে কড়া ভাষায় বিঁধলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, “আমার বাড়িতে মোমবাতি নেই। আমার মতো নিশ্চয়ই অনেকের বাড়িতে মোমবাতি নেই। তাহলে চলুন সবাই মিলে মোমবাতি কিনতে যাই।” টলিউড অভিনেত্রীর প্রশ্ন, দেশের একাংশের মানুষ মাথা গোজার ঠাঁই থেকে খাবার, নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব রয়েছে। সেই পরিস্থিতিতে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে মোমবাতি-প্রদীপ জ্বালানো কতটা যুক্তি আছে?

একই সঙ্গে যৌনকর্মীদের সমস্যা নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী। পতিতালয়ের একটি বাস্তব ছবি তুলে ধরেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, যৌনকর্মীদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। লকডাউনে সন্তান-সন্ততি ১০০ ফুট জায়গায় আশ্রয় নিয়েছেন তাঁরা। ছবিটি ৩১ মার্চের। শুক্রবার সেই ছবি শেয়ার করে স্বস্তিকা লেখেন, “দেশবাসীকে একজোট হয়ে করোনা মোকাবিলার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু এই মুহূর্তে বেঁচে থাকাটাই কঠিন একাংশের। তাঁদের কাছে জল, খাবার, রেশন, টাকা না পেয়ে, মোমবাতি জ্বালিয়ে সংঘতি-ঐক্যবদ্ধ হওয়ার বার্তা আশা করব?”

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...