Friday, June 26, 2026

করোনা রুখতে ম্যালেরিয়ার ওষুধ চেয়ে মোদিকে ফোন ট্রাম্পের

Date:

Share post:

করোনা বিশ্ব মহামারীর আক্রমণে কমবেশি বিধ্বস্ত দুনিয়ার অধিকাংশ দেশ। ভারতেও রোজই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুও। যদিও বিশ্বের বহু দেশের চেয়ে ভারতের অবস্থা এখনও কিছুটা ভাল। অন্যদিকে সবচেয়ে কঠিন পরিস্থিতি চলছে আমেরিকায়। এখানে করোনা আক্রান্তের সংখ্যা বিশ্বের মধ্যে সর্বাধিক, একইসঙ্গে শুরু হয়েছে মৃত্যুমিছিল। এই পরিস্থিতিতে ভারতের কাছে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন চাইল আমেরিকা। শনিবার এই আর্জি জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উল্লেখ্য, কোভিড-১৯ এর চিকিৎসায় নির্দিষ্ট ওষুধ আবিষ্কার না হলেও বিশ্বজুড়েই চিকিৎসকরা বলছেন, ম্যালেরিয়ার ওষুধ এই অসুখে অনেকাংশে কার্যকরী। তাই করোনার চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারও করা হচ্ছে। এই ওষুধটি আমেরিকায় রফতানি হয় ভারত থেকে। কিন্তু ভারতেও এখন হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা বাড়তে থাকায় তা রফতানি বন্ধ রেখেছে মোদি সরকার। ট্রাম্পের আর্জি, করোনা মোকাবিলার স্বার্থে তাঁর দেশকে ম্যালেরিয়ার ওষুধ পাঠাক ভারত।

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...