Friday, June 26, 2026

করোনা থেকে বাঁচতে এ কী করলেন ব্যাঙ্ককর্মী!

Date:

Share post:

করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এর পাশাপাশি নেওয়া হচ্ছে নানা ধরণের সতর্কতাও। বারবার হাত ধুয়ে, মাস্ক পরে মানুষ নিজেকে সুরক্ষিত রাখছে। তবে এই সময় কিছু মানুষকে জরুরি পরিষেবা দেওয়ার জন্য কাজে যেতেই হচ্ছে। যেমন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, ব্যাঙ্ককর্মী। মানুষের প্রয়োজনেই তাঁদের কাজে যেতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে।

কিন্তু তার মধ্যেও তাঁরা নিজেদের সুরক্ষার ব্যবস্থা করছেন। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ব্যাঙ্কে কাজ করছেন কর্মীরা। কিন্তু মেইন গেট বন্ধ রাখা হয়েছে। জানালা খুলে নেওয়া হচ্ছে চেক, দেওয়া হচ্ছে টাকা। একজন ব্যাঙ্ককর্মী মুখে মাস্ক, হাতে গ্লাভস পরে চেক নিয়ে পৌঁছে দিচ্ছেন ক্যাশিয়ারের কাছে। এবার ক্যাশিয়ার চেকে হাত দিচ্ছেন না। চিমটে দিয়ে চেক ধরে। তার উপর ভাল করে জামা কাপড় ইস্ত্রি করার ইস্ত্রি দিয়ে ভাল করে সেঁকে নিচ্ছেন চেক। তারপর হাত দিচ্ছেন। এই ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেছেন মাহিন্দ্রা গ্রুপের কর্ণধার আনন্দ মাহিন্দ্রা। বলেছেন, এনার বুদ্ধির তারিফ করতে হয়।

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...