Friday, June 26, 2026

সহকর্মীর উচ্চ পদে বসা নিয়ে বাঁকা কথা বৈশাখীর

Date:

Share post:

দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে শিরোনামে মিল্লি আল-আমিন কলেজ। ওই কলেজের শিক্ষিকাকে উচ্চশিক্ষা দফতরের ওএসডি পদে বসানো হল। শুক্রবার উচ্চশিক্ষা দফতর এই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে।

মিল্লি আল-আমিন কলেজের অভ্যন্তরীণ সমস্যা বেশ পুরনো। কলেজের অধ্যক্ষা পদ থেকে সরে দাঁড়াতে চেয়ে আগেই ইস্তফাপত্র পাঠিয়েছেন অধ্যাপক বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যদিও উচ্চশিক্ষা দফতর সেই ইস্তফা গ্রহণ করেছে কিনা তা জানা যায়নি। বৈশাখীর অভিযোগ, “আমাদের কলেজের এক শিক্ষিকা সাবিনা নিশাত ওমর নানা দুর্নীতিতে অভিযুক্ত। তাঁকেই উচ্চ পদে বসানো হয় তাহলে আর বিচারের শেষ আশাও থাকে না।”
এ বিষয়ে বিকাশ ভবনের এক কর্তা বলেন, নিয়ম মেনেই সাবিনা নিশাত ওমরকে ডিপিআই অফিসের ওএসডি করা হয়েছে।

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...