Tuesday, April 7, 2026

রাজ্যে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা ঘোষণা মুখ্যমন্ত্রীর, জানিয়ে দিলেন সুস্থের সংখ্যাও

Date:

Share post:

আজ, সোমবার দুপুর ১২টা পর্যন্ত রাজ্যে ৬১ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস পজিটিভ বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে স্বস্তির খবর, এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা তিনের থেকে বাড়েনি।

অন্যদিকে, আক্রান্তদের মধ্যে ৫৫ জন ৭টি পরিবারের সদস্য বলেও জানান মুখ্যমন্ত্রী। এর মধ্যে কালিম্পংয়ের পরিবারের ১১ জন, কমান্ড হাসপাতালের চিকিৎসকের পরিবারের ৫ সদস্য, তেহট্টের একই পরিবারের ৭ জন, এগরার এক পরিবারের ১২ জন, হাওড়ার একটি পরিবারের ৮ জন, কলকাতা ১২ জন রয়েছেন।

এদিকে হলদিয়ার দু’জনের শরীরেও মিলেছে করোনা ভাইরাস। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্যের আরও ১ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। তার ফলে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে হয়েছে ১৩ জন।

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...