Sunday, April 12, 2026

আয়ুষ্মান ভারতের আওতাধীন ৫০ কোটি নাগরিক পাবে বিনামূল্যে করোনা পরীক্ষার সুবিধা

Date:

Share post:

করোনা সংক্রমণের আবহে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাধীন প্রায় ৫০ কোটি মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। নমুনা পরীক্ষার ক্ষেত্রেও এই সুযোগ মিলবে। শনিবার এক বিবৃতিতে জানিয়েছে জাতীয় স্বাস্থ্য সংস্থা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন এই সংস্থা সেই বিবৃতিতে জানিয়েছে,”বেসরকারি ল্যাবরেটরি আর প্রকল্পের আওয়াতাধীন হাসাপাতাল বিনামূল্যে এই সুবিধা দেবে। ইতিমধ্যে করোনা সংক্রমিতের নমুনা পরীক্ষা এবং চিকিৎসা পরিষেবা বিনামূল্যে পাওয়া যাচ্ছে। এবার এই প্রকল্পের আওতায় থাকা ৫০ কোটি নাগরিক বিনামূল্যে সেই পরিষেবা পাবেন।” জাতীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মন্ত্রক স্বীকৃত আর বেসরকারি ল্যাবরেটরিতে আইসিএমআর-এর গাইডলাইন মেনে নমুনা পরীক্ষা চলছে।

এই বিবৃতির প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধন টুইট করে বলেছেন, “প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত প্রকল্পে ৫০ কোটি পরিবার বিনামূল্যে নমুনা পরীক্ষা ও চিকিৎসা করাতে পারবেন।”

স্বাস্থ্য কর্তাদের দাবি, “করোনার নমুনা পিছু ৪৫০০ টাকা দিতে হচ্ছে। যা গরিব-দুঃস্থদের পক্ষে সম্ভব নয়। পাশাপাশি দেশে প্রতি লক্ষের হিসেবে অনেক কম সংখ্যায় নমুনা পরীক্ষা হচ্ছে। সেই সংখ্যা বাড়াতে ও প্রান্তিক মানুষদের সচেতন করতেই সরকারের এই সিদ্ধান্ত।“

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...