Sunday, March 29, 2026

লকডাউনের জের: অনাহারে দিন কাটাচ্ছে ১৫০ ময়ূর

Date:

Share post:

একটা দুটো নয়, প্রায় ১৫০ শোর বেশি ময়ূরের দিন কাটছে অনাহারে। এমনই অবস্থা হুগলির পোলবা থানার গান্ধী গ্রামে। ময়ূর-গ্রাম নামে পরিচিত এলাকাটি। সেখানে গেলে যত্রতত্র ময়ূরদের পেখম মেলে খেলতে দেখা যায়। তাদের দেখতেই বছরভর বহু মানুষ গ্রামে যেতেন। কিন্তু সে সুসময় আজ অতীত। বড্ড কঠিন সময় দিন কাটছে জাতীয় পাখিদের।

গ্রামের মুষ্টিমেয় কিছু বাসিন্দা বছরভর ময়ূরগুলির লালনপালন করেন। কিন্তু লকডাউনের জেরে চাষের কাজ প্রায় বন্ধ। এখন গ্রামবাসীদের নিজেদের খাবারের যোগানই কঠিন হয়ে পড়েছে। ফলে ময়ূরের খাবার দিতে পারছেন না তাঁরা। গ্রামেরই কল্যা পরিবার জানায়, মূলত চাল ও গম খায় ময়ূরগুলি। সেই চাল ও গমের ভান্ডার এখন প্রায় শূন্য। সারাটা দিনে যে খাবার ওদের দরকার তার এক ভাগও দেওয়া যাচ্ছে না। কার্ড পিছু রেশন দোকানে যে পরিমাণ চাল ও গম পাওয়া গিয়েছে সেটা দিয়েও ওদের খাবারের জোগান দেওয়া যাচ্ছে না।
চারিদিকে ঘুরে ঘুরে যেটুকু খাবার পায়, খায়। কিন্তু খাবার সময় হলেই চলে যায় বাড়ির সামনে, ডাকতে থাকে। তখনই অসহায় বোধ করেন স্থানীয় বাসিন্দারা। অল্প কিছু খাবার দিয়ে তাড়িয়ে দেন।
পঞ্চায়েত প্রধান থেকে বিধায়ক, সবার কাছে ময়ূরের খাবারের জন্য গিয়েছেন গ্রামবাসীরা কিন্তু তাদের অভিযোগ কেউই তাদের আবেদনে সাড়া দেননি। এখন অনাহারে ময়ূর গুলি মারা না যায় সেই উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে গান্ধী গ্রাম।

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...