Monday, March 30, 2026

কোয়ারান্টাইন কেন্দ্র নিয়ে স্পর্শকাতর মন্তব্য করে গ্রেফতার অসমের বিরোধী বিধায়ক

Date:

Share post:

অসমের কোয়ারান্টাইন কেন্দ্র নিয়ে বিতর্কিত এবং স্পর্শকাতর মন্তব্য করায় গ্রেফতার হলেন বিরোধী দলের এক বিধায়ক৷ এই বিধায়ক অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের, নাম আমিনুল ইসলাম৷ মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় এই বিধায়ককে।

এক অডিও ক্লিপে শোনা গিয়েছে আমিনুল ইসলামের কণ্ঠস্বর। তিনি ওই অডিও ক্লিপে দাবি করেছেন,
◾অসমের কোয়ারান্টাইন কেন্দ্রগুলি বেআইনি অনুপ্রবেশকারীদের রাখার জন্য তৈরি হওয়া ডিটেনশন ক্যাম্পের থেকেও ভয়াবহ ও বিশ্রী৷

◾ নিজামুদ্দিনের মসজিদে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার পর রাজ্যে ফেরা মুসলিমদের প্রতি খারাপ আচরণ করছেন কোয়ারান্টাইন কেন্দ্রগুলির চিকিৎসকরা৷

◾সুস্থ ও স্বাস্থ্যবান ব্যক্তিদের ইনজেকশন দিয়ে অসুস্থ করে তাদের করোনা আক্রান্ত রোগীতে পরিণত করা হচ্ছে।

এইসব বিতর্কিত মন্তব্যের জন্যই সোমবার বিধায়ক আমিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, অসমের দু’টি স্টেডিয়ামকে কোয়ারান্টাইন কেন্দ্রে পরিণত করা হয়েছে।

Related articles

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...