Saturday, June 20, 2026

হরমুজ দিয়ে তেল রফতানি করতে দেব না, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

Date:

Share post:

মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হরমুজ দখলের হুঁশিয়ারির মাঝে পাল্টা হুমকি দিল ইরান (Iran)। তেহরান স্পষ্ট জানিয়ে দিল আমেরিকা আর ইজরায়েল যদি এভাবেই হামলা চালাতে থাকে তাহলে যেটুকু ছাড় দেওয়া হয়েছিল সেটাও প্রত্যাহার করে নেওয়া হবে।ভবিষ্যতে হরমুজ দিয়ে এক লিটার তেলও রফতানি করতে দেওয়া হবে না।

বিশ্বের বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই মুহূর্তে গোটা বিশ্বের জ্বালানি তেলের ২০ শতাংশ হরমুজের পথে অসংখ্য দেশে রফতানি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই জলপথ বন্ধ করেছে ইরান। পাল্টা আমেরিকা জানিয়েছে এই পথে জাহাজ গেলে তাকে মার্কিন পাহারা দেওয়ার আশ্বাস দেওয়া হল। সোমবার ট্রাম্প বলেন, ইরান বেশি হরমুজ নিয়ে বাড়াবাড়ি করলে তার মাশুল দিতে হবে। প্রথম থেকেই মার্কিন হামলার কাছে মাথা নত না করে পাল্টা জবাব দিচ্ছে খামেনেইর দেশ। ট্রাম্প স্পষ্ট হুমকির সুরে বলেন, “ওদের যেটুকু কিছু গুলিগোলা ছোড়ার ছিল, করে ফেলেছে, আর কিছু চেষ্টা না করাই ভালো, নইলে দেশটা শেষ হয়ে যাবে। এর পর যদি খারাপ কিছু করে, তাহলে ইরান শেষ হয়ে যাবে। আর কখনও ইরানের নাম শোনা যাবে না। হরমুজ প্রণালী এখন উন্মুক্ত কিন্তু দখল নেওয়ার কথা ভাবছি।”মঙ্গলবার পাল্টা জবাব দিয়ে ইরান জানালো কোনভাবে হরমুজ দখল নিতে চাইলে গোটা বিশ্বের জ্বালানি তেলের যোগান বন্ধ করে দিতে তারা দুবার ভাববে না।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...