Tuesday, March 31, 2026

করোনার জের, ভক্ত সমাগম ছাড়া বাঁশ পুজো কোচবিহারে

Date:

Share post:

করোনার জেরে ভক্ত সমাগম ছাড়াই কোচবিহারের মদনমোহন মন্দিরে অনুষ্ঠিত হল বাঁশ পুজো। চলতি ভাষায় যার নাম মদন কামের পুজো। এমনকী করোনার জেরে এবছর বন্ধ হলো নৌকা বিহারও। রাজ আমলে কোচবিহার সাগরদিঘিতে মদনমোহন ঠাকুরের নৌকা বিহার শুরু হয়। কর্তৃপক্ষ জানায় করোনা র জন্য বন্ধ রাখা হয়েছে নৌকা বিহার। তার বদলে সাগরদিঘি থেকে জল নিয়ে এসে মন্দিরের ভিতরেই নিয়ম রক্ষা করা হবে।

মদনমোহন মন্দিরের পুরোহিত হিরেন্দ্রনাথ ভট্টাচার্য জানান, “আজ মদন চতুর্দশী। প্রত্যেক বছর এই দিনে গন্ধর্ব পুজো হয়। যাকে স্থানীয় ভাষায় বাঁশ পুজো বলা হয়ে থাকে। এই পুজো দিন অন্যান্য বছর প্রচুর ভক্ত সমাগম হয়। কিন্তু এবার ভক্ত ছাড়াই পুজো করা হল। ”

এই পুজো কোচবিহার সাগর দিঘিতে মদনমোহনের নৌকা বিহার হয়। রাজ আমল থেকে চলে আসা এই মদন মোহনের নৌকা বিহার এবার করোনা মহামারির জন্য বন্ধ রাখা হয়েছে। তার বদলে সাগর দিঘি থেকে জল এনে নিয়ম রক্ষা করা হবে বলে মন্দিরের পুরোহিত হিরেন্দ্রনাথ ভট্টাচার্য জানিয়েছেন। লকডাউন হওয়ার পর থেকেই মদনমোহন মন্দিরে ভক্ত সমাগম কার্যত নেই বললেই চলে। শুধু পুজোর জন্য পুরোহিত ও কয়েকজন কর্মী সেখানে যান।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...