Tuesday, June 16, 2026

তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই, এখনও বৃষ্টির হলুদ সতর্কতা

Date:

Share post:

শীত শেষে নতুন করে বঙ্গোপসাগর ঘূর্ণাবর্তের জেরে রাতারাতি গরম পড়া কমেছে কিছুটা গোটা বঙ্গে। তবে মঙ্গলবার পর্যন্ত গোটা বাংলার তাপমাত্রা যেভাবে কমেছে (temperature fall), আগামী সাতদিন তার থেকে আর কমার সম্ভাবনা (forecast) নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে অন্তত ১২টি জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert) জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে ছিল। পুরুলিয়ায় তাপমাত্রা ৩৫ ছুঁয়েছে। সর্বোচ্চ তাপমাত্রায় (maximum temperature) কোনও ফারাক হবে না। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ২০ থেকে ২৫ ডিগ্রির মধ্যে থাকবে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় তাপমাত্রা সবথেকে কম নামবে। দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রি থাকবে।

উত্তরের জেলাগুলিতে পাল্লা দিয়ে সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৩২-৩৩ ডিগ্রিতে পৌঁছেছে। সর্বোচ্চ তাপমাত্রা একই রকম থাকার পূর্বাভাস রয়েছে। তবে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ২০ ডিগ্রি থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ১১-১২ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে।

আরও পড়ুন : আবার লাচেন যাত্রা:  ফের খুলল গুরুদোংমার যাওয়ার পথ

তবে তাপমাত্রায় হেরফের না হলেও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরে দিয়েছে। বুধবার বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert) পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, দুই দিনাজপুর, কালিম্পং, জলপাইগুড়িতে। এইসব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related articles

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...