Tuesday, March 31, 2026

প্রতিদিন 30 হাজার মানুষকে রান্না করে খাওয়াচ্ছে ভারত সেবাশ্রম সংঘ

Date:

Share post:

লকডাউনের ফলে রুটি রুজি বন্ধ বহু মানুষের। এই সমস্ত খেটে খাওয়া দিনমজুর ও ফুটপাথবাসীদের এবার রান্না করা খাবার বিতরণের কাজ শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ ।  কলকাতার বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয় থেকে প্রতিদিন প্রায় 12 হাজার মানুষের জন্য ভাত, ডাল, তরকারি, খিচুড়ি রান্না করে তারপর তা ছোট ছোট গাড়িতে করে সন্ন্যাসী এবং স্বেচ্ছাসেবকরা পৌঁছে দিচ্ছেন কলকাতার বিভিন্ন এলাকায় বস্তিবাসী ও ফুটপাতবাসীদের মধ্যে ।সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ নিজে রান্নার কাজ পরিচালনা করছেন।
বালিগঞ্জ কসবা ছাড়াও  বাইপাসের ধারে পঞ্চান্ন গ্রাম, চীনা মন্দির, পোড়া বস্তি সহ বিভিন্ন এলাকায় 12 হাজার মানুষকে প্রতিদিন রান্না করা খাবার দেওয়া হচ্ছে। সংঘের সন্ন্যাসী স্বামী সত্যমিত্রানন্দ মহারাজ বলেন, কলকাতায় 12 হাজার লোককে খাবার দেওয়া হচ্ছে প্রতিদিন। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ভারত সেবাশ্রমের বিভিন্ন শাখাগুলি থেকেও কোথাও রান্না করা খাবার আবার কোথাও শুকনো খাবার বিতরণ এর কাজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও দিল্লী, বোম্বে, হায়দ্রাবাদ সহ বড় শহরগুলিতে এবং অন্যান্য রাজ্যে বিশেষ করে জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় তারা রান্না করা খাবার বিতরণ শুরু করেছে ।
সারা দেশ জুড়ে  30,000 মানুষকে প্রতিদিন  রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে বলে তিনি জানান।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...