Tuesday, April 7, 2026

এবার ত্রিপুরাতেও হাজির করোনা, আক্রান্ত এক মহিলা

Date:

Share post:

করোনা এবার পা রাখলো ত্রিপুরাতেও। এতদিন অনেকটাই স্বস্তিতে থাকলেও শেষরক্ষা হলো না৷

আক্রান্ত হয়েছেন গোমতি জেলার উদয়পুরের এক মহিলা। এমনই জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ সোমবার পর্যন্ত রাজ্যে কোনও করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি। কিন্তু সোমবার রাতেই পরিস্থিতি বদলে গেল।
জানা গিয়েছে, বিদেশ সফর সেরে ত্রিপুরায় ফিরেছেন ওই মহিলা। কিছু দিন আগেই শরীর খারাপ হয় ওই মহিলার। জ্বর, কাশি, শ্বাসকষ্টের জন্য একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়। কিন্তু শরীরে করোনার উপসর্গ থাকায় কোনো ঝুঁকি নিতে চাননি ওই হাসপাতালের চিকিৎসকরা। পাঠিয়ে দেওয়া হয় সরকারি হাসপাতালে। ওই মহিলার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এই মুহূর্তে ওই করোনা- আক্রান্ত আগরতলার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি রয়েছেন।
ওদিকে, দিল্লিতে নিজামুদ্দিন-জামাতে যোগ দেওয়া ত্রিপুরার ৮ বাসিন্দার শরীরেও করোনাভাইরাসের হদিশ মিলেছে৷ কিন্তু তাঁরা কেউ এখনও ত্রিপুরায় ফেরেননি।
দেশের পূর্ব আর উত্তরপূর্ব অংশে এখনও করোনা সে ভাবে দাঁত ফোটাতে পারেনি এই অঞ্চলের ১২ রাজ্য মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দু’শোর কম৷

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...