Monday, April 6, 2026

মোমবাতি জ্বালানোর চেয়ে একবেলা পেট পুরে খেতে পাওয়াটা বোধহয় জরুরি : অভিষেক

Date:

Share post:

প্রধানমন্ত্রীর সমালোচনা করা ধৃষ্টতা। আমি ক্ষুদ্র মানুষ। একজন সাংসদ মাত্র। উনি যা বুঝেছেন, করেছেন। এইভাবেই প্রধানমন্ত্রী সম্বন্ধে সবিনয়ে মন্তব্য করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, আসলে তিনি এই কঠিন সময়ে কোনও সমালোচনা করে বিতর্ক বাড়াতে চান না। কিন্তু কোনটা এই সময়ের দাবি সেটা বলতেও ছাড়েননি তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুক লাইভে অভিষেক বলেছেন, লোকে থালা বাজিয়েছেন, মোমবাতি জ্বালিয়েছেন। ভাল তো! মোমবাতি জ্বালালে তিন মিনিট একটা জায়গা আলোকিত হয়। কিন্তু যে মানুষটা অভুক্ত, তার কাছে এক বেলা পেট পুরে খাওয়াটা বোধহয় এর থেকেও গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি একবেলা পেট পুরে খেলে মানুষ কিন্তু বেঁচে থাকতে পারে। আর সেই কারণেই এই উদ্যোগ। আমাকে আশীর্বাদ করুন যাতে আমি ও আমার সহকর্মীরা ১২-২৩ এপ্রিল, প্রতিদিন ডায়মন্ডহারবারের ৪০হাজার মানুষের কাছে খাবার পৌঁছে দিতে পারি। আর আপনিও চেষ্টা করুন যাতে অন্তত দিনে একজনের হাতে খাবার তুলে দেওয়া যায়। তা যদি এক প্যাকেট বিস্কুটও হয়, তাই দিন।

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...