Tuesday, April 7, 2026

ঢাকা থেকে গ্রেফতার বঙ্গবন্ধুর হত্যাকারী আবদুল মাজেদ

Date:

Share post:

ঢাকা থেকে গ্রেফতার করা হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী আবদুল মাজেদকে। গত ২২বছর ধরে কলকাতায় লুকিয়ে ছিল ওই ব্যক্তি। সোমবার গভীর রাতে গ্রেফতার করা হয় তাকে।

মঙ্গলবার ঢাকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, “বঙ্গবন্ধুর হত্যাকারী আসামী আবদুল মাজেদকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।” এদিন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয় মাজেদকে। আদালতে মাজেদ জানায়, সে প্রায় ২২ বছর কলকাতায় লুকিয়ে ছিল। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ এম জুলফিকার হায়াত মাজেদকে ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। তার বিরুদ্ধে মামলা পুনরায় চালু হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধুকে হত্যা করার ৩৪ বছর পরে ২০০৯ সালের ১৯ নভেম্বর রায় ঘোষণা হয় এই মামলার। মুজিবুর রহমানের পাঁচ হত্যাকারী সৈয়দ ফারুখ রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, মুহিউদ্দিন আহমেদ, বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদের ২০১০ সালের ২৮ জানুয়ারি ফাঁসি হয়। তাছাড়াও ছয় হত্যাকারী পলাতক ছিল। তাদের মধ্যে ধরা পড়ল আবদুল মাজেদ।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...