Tuesday, March 17, 2026

খাদ্যতালিকায় প্রোটিন রাখুন, রোজ পাঁচ মিনিট হাঁটুন: করোনা প্রতিরোধে অভিষেকের টিপস

Date:

Share post:

শুধু নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাসিন্দাদের জন্যই নয়, রাজ্যবাসীর জন্যও করোনা মোকাবিলায় টিপস দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধে সাতটায় ফেসবুক লাইভে আসেন অভিষেক। সেখানে তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সবচেয়ে জরুরি হল দেহের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা। তার জন্য বেশ কিছু বিষয়ের উপর নজর দিতে বলেন তিনি।

এক নজরে দেখে নেওয়া যাক সেটা কী কী?
•প্রতিদিন একটা করে মাল্টিভিটামিন ভিটামিন সি অথবা জিংক ক্যাপসুল খান।
• প্রতিদিন খাদ্য তালিকায় রাখুন নিমপাতা অথবা উচ্ছে।
• প্রোটিন খান অবশ্যই। তাই বলে রোজ মাছ, মাংস খেতে হবে তা নয়। রেডমিট খাবেন না। মুগের ডাল-মুসুরির ডাল মিশিয়ে খান। তাতেই পর্যাপ্ত প্রোটিন পাওয়া যাবে।
• প্রচুর পরিমাণে জল খান। চার থেকে সাত লিটার জল খাওয়ার চেষ্টা করুন।
• পেট ভরে খান। পেট ভরা থাকলে চট করে কোন ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না
• ডিম খান, ডিমে প্রোটিনের পরিমাণ যথেষ্ট বেশি

খাদ্য তালিকার পাশাপাশি হালকা ব্যায়াম করার পরামর্শ দেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, হেভি ওয়ার্কআউটের দরকার নেই। দিনে অন্তত 5 থেকে 10 মিনিট খোলা জায়গায় হাঁটুন। তবে একইসঙ্গে তিনি সতর্ক করেছেন, পায়চারি করার নাম করে পাড়ার মোড়ে গিয়ে জটলা পাকিয়ে আড্ডা দেবেন না। তাতে এত দিনের পরিশ্রম- এই যে সামাজিক দূরত্ব রাখার চেষ্টা তার পুরোটাই জলে যাবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ভাইরাস বা ব্যাকটেরিয়া মুক্ত কোন অঞ্চল, কোন জায়গা হতে পারে না। পৃথিবীর কোথাও এমন জায়গা নেই। কিন্তু সেই ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রতিরোধ করার ক্ষমতা আমাদের দেহে গড়ে তুলতে হবে। যাতে করোনা মোকাবেলায় আমরা সুদৃঢ় হই। সচেতনতাই সঠিক পথ দেখাবে বলে মত অভিষেকের। আগে কোনও সাংসদ তাঁর লোকসভা কেন্দ্র বা রাজ্যবাসীর উদ্দেশ্যে এভাবে টিপস দিয়ে তাঁদের করোনা মোকাবিলায় সতর্ক করেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ভূমিকার প্রশংসা করেছেন রাজ্যবাসী।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...