Monday, March 23, 2026

করোনা আক্রান্ত অভিনেতা পূরব কোহলি-সহ গোটা পরিবার

Date:

Share post:

করোনার করাল থাবায় কাবু গোটা বিশ্ব! এদেশেও বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। এবার কোভিড-১৯ আক্রান্ত হলেন অভিনেতা পূরব কোহলি ও তাঁর গোটা পরিবার। অভিনেতা নিজেই সেকথা সোশ্যাল মিডিয়া মারফৎ জানান। বর্তমানে তিনি ও তার পরিবার রয়েছেন লন্ডনে। সকলেই এই মুহূর্তে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

পূরব জানান, কয়েকদিন আগে থেকেই জ্বর ও কাশিতে ভুগছিলেন তিনি। এরপর শুরু হয় শ্বাসকষ্ট। একই সঙ্গে তাঁর মেয়েরও টানা তিনদিন ধরে ১০৪ জ্বর। চিকিৎসকের কাছে গেলে জানা যায়, তাঁরা সকলেই কোভিড-১৯ আক্রান্ত। তবে এখন সকলেই এখন ভাল আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোম কোয়ারেন্টিনে আছেন তাঁরা। নিয়ম করে মেনে চলছেন চিকিৎসকের পরামর্শ। নিয়ম করে চলছে তাঁদের খাওয়া-দাওয়া। তাই করোনা কোহলি পরিবারকে ছুঁতে পারলেও কাবু করতে পারেনি।

পূরব সকলের উদ্দেশ্যে বলেন, করোনায় সংক্রমিত হলেও অযথা ভয় ভীত হবেন না। চিকিৎসকের সঠিক পরামর্শ মেনে চলুন ও নিরাপদে থাকুন।

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...