Wednesday, March 25, 2026

গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা এখানেই বেশি, তাই এবার বাজার স্যানিটাইজ করছে কলকাতা পুরসভা

Date:

Share post:

করোনা মোকাবিলায় চলছে লকডাউন। যাতে বজায় থাকে সামাজিক দূরত্ব। কিন্তু মানুষকে তাঁর জীবনধারণের জন্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহে বেরোতেই হচ্ছে বাড়ির বাইরে। যেতে হচ্ছে বাজার-হাটে।

আর ঠিক সেই জায়গাতেই তৈরি হচ্ছে সমস্যা। লঙ্ঘন হচ্ছে লকডাউন। বাড়ছে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা। তাই এবার শহরের বাজারগুলোকে স্যানিটাইজাড করতে শুরু করল কলকাতা পুরসভা।

আজ, বুধবার উল্টোডাঙ্গার মাঠের বাজারে করোনাভাইরাস থেকে মুক্তি পেতে এবং জীবাণু দূরে রাখতে স্যানিটাইজড করলো কলকাতা পুরসভা। এদিন বাজারে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা রাসায়নিক ছিটিয়ে স্যানিটাইজড করলেন পুরকর্মীরা।

পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। বিভিন্ন জায়গা রাসায়নিক ছড়ানোর কাজ হলেও বাজারে তা বিশেষ হত না। এবার বাজারকে জীবাণুমুক্ত করে পরিষ্কার করার কাজ শুরু করল কলকাতা পুরসভা।

দেখুন ভিডিও…

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...