Monday, June 15, 2026

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

Date:

Share post:

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার যুদ্ধের পরিস্থিতিতে আবারও পরিবর্তন করা হল গ্যাস বুকিংয়ের নিয়ম। গ্যাস সংস্থাগুলি সূত্রে জানা গিয়েছে, কোনও গ্রাহকের ডবল সিলিন্ডার থাকলে সেই ব্যক্তি ৩৫ দিনের আগে দ্বিতীয়বার বুকিং করতে পারবেন না! তবে সিঙ্গল সিলিন্ডারে বুকিংয়ের (single cylinder booking) ক্ষেত্রে ২৫ দিনের সময়সীমাই কার্যকর থাকছে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা প্রকল্পের গ্রাহক হলে এলপিজি বুকিংয়ের সময়সীমা ৪৫ দিন!

ইরানের সঙ্গে ইজরায়েল – আমেরিকার যুদ্ধ (Iran Israel US war) পরিস্থিতি শুরুর দিকে গ্যাস বুকিংয়ের সময়সীমা রাখা হয়েছিল ২১ দিন। তারপর তা বাড়িয়ে সিঙ্গল ও ডবল সিলিন্ডারের ক্ষেত্রে ২৫ দিন করা হয়। এবার ডাবল সিলিন্ডারের ক্ষেত্রে সময়সীমা বাড়িয়ে ৩৫ দিন করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে ১৪.২ কেজির সিলিন্ডার বুকিংয়ে দেশজুড়ে এই নয়া নিয়ম কার্যকর হয়েছে বলে জানা গেছে।পাঁচ কেজির এবং ১০ কেজির সিলিন্ডার বুকিংয়ের নিয়ম বদলায়নি। ৫ কেজির ক্ষেত্রে আগের মতো ১৬ দিন এবং ১০ কেজির ক্ষেত্রে আগের মতো ১৮ দিন পর গ্যাস বুকিং করা যাবে।

 

Related articles

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...