Monday, June 15, 2026

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

Date:

Share post:

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর আগে মুঘলদের রাজত্বকাল, ডারউইনের বিবর্তনবাদকে পাঠ্যবই থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার সাড়ে চার হাজার বছরের পুরোনো সিন্ধু সভ্যতার আইকনিক ‘Dancing Girl’-এর মূর্তিটির ওপর এবার NCERT-এর নবম শ্রেণির বইয়ে ‘ডিজিটাল সেন্সরশিপ’ চালানো হয়েছে। মূর্তিটির অনাবৃত শরীরকে একটি গাঢ় কালো রঙের স্তরে ঢেকে দিয়ে তার আদি ভাস্কর্যকেই বিকৃত করা হয়েছে। এ বিষয়ে এনসিইআরটি (NCERT)-এর অধিকর্তা দীনেশ শাকলানির কোনও মন্তব্য অবশ্য মেলেনি ৷আরও পড়ুন: ডিএ-পে কমিশনের ‘খোঁজ’ নেই, স্মার্ট মিটারের পর যোগ দিবসে যোগ বাধ্যতামূলক করল নবান্ন!

ইতিহাসবিদদের মতে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং বিজেপি সরকারের দীর্ঘদিনের ‘ইতিহাস বিকৃত করার মানসিকতা’রই এক নির্লজ্জ বহিঃপ্রকাশ। আরএসএস এবং বিজেপির রক্ষণশীল ও ছদ্ম-সনাতনী নৈতিকতাকে প্রাধান্য দিতে গিয়ে প্রাচীন শিল্পকলাকে অশালীন তকমা দিয়ে ঢাকার চেষ্টা চলছে। এর আগে ২০২৩ সালেও এই প্রাক-ঐতিহাসিক ব্রোঞ্জ মূর্তিকে জোর করে ফর্সা রঙ এবং গোলাপি ব্লাউজ-জ্যাকেট পরিয়ে এক হাস্যকর ‘ম্যাসকট’ তৈরি করেছিল মোদি সরকার।

Related articles

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

কল্যাণের পরে এবার সই জাল-কাণ্ডে মামলা ছাড়লেন বিচারপতিও!

বিধানসভার সই জাল-কাণ্ডে নতুন মোড়। আইনজীবীর বদলের পর এবার বিচারপতিও বদল। বিধানসভায় সই জাল-কাণ্ডে তৃণমূলের করা মামলার শুনানি...

দলকে জেতাতে ব্যর্থ হয়েই মেজাজ হারালেন বৈভব, তেড়ে গেলেন প্রতিপক্ষ ক্রিকেটারের দিকে

মাঠে মেজাজ হারালেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে ২২ গজে নামলেই তাঁর থেকে থাকে বড় রানের প্রত্যাশা। কিন্তু...