Site Logo

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

EBBS Desk·
দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই সুর চড়িয়ে ২০ জন বিক্ষুব্ধ নেতার দিল্লি যাত্রা এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত গাড়ি কেনার আবদার নিয়ে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর স্পষ্ট বক্তব্য, যাদের সাহায্য চেয়ে এই নেতারা দিল্লিতে ঢুকতে চেয়েছেন, তারাই এই বন্ধুদের ব্যবহার করার জন্য অন্য একটি নামসর্বস্ব দলে ভিড়িয়ে দিচ্ছেন।

Sponsored

Sranchi In Article

যে দলের নাম আগে কোনওদিন শোনা যায়নি, যার কোনও মিছিল, মিটিং বা জমায়েত কস্মিনকালেও সাধারণ মানুষের চোখে পড়েনি, সেই ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’র ছায়াতলে এখন আশ্রয় নিচ্ছেন এই দলত্যাগীরা। কুণাল ঘোষের কটাক্ষ, নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য এই সুবিধাভোগীদের স্রেফ ব্যবহার করা হচ্ছে। এর পর এদের ভবিষ্যৎ যে অন্ধকারে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এই দলছুট নেতাদের ‘অবাঞ্ছিত অতিথি’র সঙ্গে তুলনা করে কুণাল বলেন, এরা এখন এমন এক শ্রেণিতে পড়েছেন, যেখানে তথাকথিত বন্ধুরা বলছে, আমার বাড়িতে আসবেন না, বরং একটা ছোটখাটো বাড়ি ভাড়া করে দিচ্ছি সেখানে গিয়ে থাকুন। তৃণমূলকে বিরক্ত করতে এবং সংসদের কয়েকটি বিল পাস করানোর জন্য এদের স্রেফ ব্যবহার করা হচ্ছে। যারা তৃণমূলের প্রতীকে দাঁড়িয়ে বিজেপি-বিরোধী ভোট পেয়েছিলেন, তারা এখন ওদিকের দলে গিয়ে দোল খাচ্ছেন।

এর পরেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন কুণাল। তিনি জানান, নির্বাচনী হলফনামা অনুযায়ী কোটিপতি শ্রেণিতে পড়া সত্ত্বেও সুদীপবাবু তাঁর একটি ব্যক্তিগত গাড়ি কেনার জন্য দলের কাছ থেকে আর্থিক সাহায্য চেয়েছেন। কারণ হিসেবে নাকি দেখানো হয়েছে তাঁর গাড়িটি পুরোনো হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে তীব্র খোঁচা দিয়ে তৃণমূল বিধায়ক প্রশ্ন তোলেন, ওনার নিজের কত বয়স হলো? উনি যদি এখনও সব পদ আঁকড়ে বসে থাকতে পারেন, তাহলে পুরোনো গাড়ি কী দোষ করল?

ক্ষোভ উগরে দিয়ে কুণাল বলেন, যে ব্যক্তি নিজের সাংসদ পদ, স্ত্রীর বিধায়ক পদ, একসময়ের কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে শুরু করে সমস্ত রকম পদ ও প্রতিষ্ঠা মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের কাছ থেকে পেয়েছেন, তাঁর সম্পর্কে নতুন করে কী বলার আছে! সব পাওয়ার পরেও নিজের গাড়ি কেনার জন্য দলের কাছ থেকে টাকা চাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। অগামিকাল এই নিয়ে রাজনৈতিক মহলে আরও বড় আলোড়নের সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন - কল্যাণের পরে এবার সই জাল-কাণ্ডে মামলা ছাড়লেন বিচারপতিও!

_

 

_

 

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →