Monday, March 23, 2026

বারান্দায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে সম্মান জানানোর অনুরোধ, উত্তর দিলেন মোদি

Date:

Share post:

একটা পোস্টার এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ ওই পোস্টারে অনুরোধ করা হয়েছে, আগামী রবিবার ১২ এপ্রিল বিকেল ৫টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে ‘স্ট্যান্ডিং ওভেশন’ দিন। সকলে নিজের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে তাঁকে সম্মান জানান৷ ভাইরাল এই পোস্টারে বলা হয়েছে, এই মানুষটি আমাদের দেশের জন্য অনেক করেছেন। তাই তাঁকে সম্মান জানাতে হবে”।

এই পোস্টার চোখে পড়েছে মোদিরও৷ তিনি টুইট করে বলেছেন, “কেউ দুষ্টুমি করে এমন পোস্টার ছড়িয়েছে। তিনি সকলকে আর্জি জানান, যদি কেউ তাঁকে সম্মান জানাতেই চান তাহলে করোনা সঙ্কটের সময় অন্তত একটি দরিদ্র পরিবারের দায়িত্ব নিন। প্রধানমন্ত্রী তাঁর টুইটে বলেছেন, “আমার নজরে এসেছে যে কিছু মানুষ প্রচার চালাচ্ছে, মোদিকে সম্মান জানাতে ৫ মিনিটের জন্য দাঁড়ান। প্রথম নজরে মনে হচ্ছে কেউ দুষ্টুমি করে মোদিকে বিতর্কে জড়াতে চাইছে। হয়তো এটা কোনও ভাল উদ্দেশ্যেই করা হয়েছে। সেক্ষেত্রে আমার অনুরোধ যদি আপনি মোদিকে সত্যিই ভালবাসেন এবং সম্মান জানাতে চান তাহলে অন্তত একটি দরিদ্র পরিবারের দায়িত্ব নিন এই করোনার সঙ্কটের সময়। এর চেয়ে বড় সম্মানিত আমি আর কিছুতেই হব না।”

Related articles

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...