Saturday, April 4, 2026

ছেলেমেয়েরা আমেরিকায়, কপালে চিন্তার ভাঁজ পরিবারের

Date:

Share post:

করোনার দাপটে জেরবার আমেরিকা ৷ আমেরিকার বিভিন্ন শহরে রয়েছে ছেলে মেয়েরা। তাঁদের নিয়ে চিন্তিত রাজ্যের শাসক দলের তিন নেতা।

তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনী থাকেন আমেরিকার নিউইয়র্ক শহরে। বহুজাতিক সংস্থার সিনিয়র ইকোনমিস্ট তিনি । প্রায় ১০ বছর ধরে আমেরিকায় রয়েছেন সোহিনী। আপাতত ঘরে বসেই অফিসের কাজ সারছেন। আর প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও বাবার খবর নিচ্ছেন তিনি।

রাজ্য বিধানসভার স্পিকার, বিমান বন্দ্যোপাধ্যায়ের মেয়ে সঙ্গীতা বাসুদেব পেশায় ইঞ্জিনিয়ার। বিগত এক দশক ধরে তিনিও রয়েছেন আমেরিকায়। ডিসেম্বর মাসে বাড়ি আসবেন বলে টিকিটও কেটে রেখেছেন সঙ্গীতা। সারাদিনের কাজের ফাঁকে মেয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বিমান বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে রাজ্যের আরেক মন্ত্রী তাপস রায়ের ছেলে সোমতীর্থ রায় রয়েছেন আমেরিকায়। পেশায় ইঞ্জিনিয়ার সোমতীর্থ প্রায় ৯ বছর ধরে সে দেশে থাকেন। চলতি বছর জানুয়ারিতে ছুটি কাটিয়ে আমেরিকা ফিরেছেন। আবার ডিসেম্বরে বাড়ি ফেরার কথা। কিন্তু এই পরিস্থিতিতে কবে ছেলে ফিরবে তা নিয়ে উদ্বিগ্ন রায় পরিবার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...