Wednesday, June 24, 2026

করোনা আশঙ্কা: চিকিৎসাধীন হাওড়া জেলা হাসপাতালের শীর্ষ স্থানীয় আধিকারিক

Date:

Share post:

এবার করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা হাওড়া জেলা হাসপাতালের শীর্ষ স্থানীয় আধিকারিকের। লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কোভিড-১৯ পজিটিভ বলে অসমর্থিত সূত্রে খবর। সংস্পর্শে আসায় হাওড়া জেলার বেশ কয়েকজন প্রশাসনিক আধিকারিকদের হোম কোয়ারেন্টাইন পাঠানো হয়েছে। হাওড়া হাসপাতালের ওই শীর্ষ স্থানীয় আধিকারিককে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রের খবর।

কয়েকদিন আগে সালকিয়ার এক মহিলা করোনায় আক্রান্ত হয়ে হাওড়া হাসপাতালে ভর্তি হন। তাঁর মৃত্যুর পর ওই হাসপাতালের নার্স, স্বাস্থ্যকর্মী এবং কয়েকজন চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। কয়েকজনকে হাওড়া ডুমুরজলা কোয়রান্টিন সেন্টারে পাঠানো হয়েছিল। উনি তাঁদের দেখতে গিয়েছিলেন। করোনা মোকাবিলায় বিভিন্ন সময়ে হাওড়া জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন ওই আধিকারিক। সে কারণে, তাঁদেরও পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...