Sunday, February 22, 2026

ভিন রাজ্যে আটকে ছেলেরা, পথ চেয়ে বসে আছে তরিতপুর গ্ৰাম

Date:

Share post:

বিশ্বের অন্যান্য দেশের মতো করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত ভারতও। সতর্ক থাকতে দেশ জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের ফলে অন্য রাজ্য আটকে রয়েছেন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা। কবে ফিরবে তাঁরা, সেই পথ চেয়ে বসে আছে পরিবারের সদস্যরা।

মুর্শিদাবাদ জেলার বেশীরভাগ মানুষই পরিযায়ী শ্রমিকের কাজে ভিন রাজ্যে ও বিদেশে পাড়ি দেয়। জেলার হরিহর পাড়ার ধরমপুর পঞ্চায়েতের অন্তর্গত তরিতপুর গ্ৰামের বেশিরভাগ মানুষ রয়েছেন ভিন রাজ্যে। কিন্তু এই লকডাউনে ফলে তারা বাড়ি ফিরতে পারেননি। তরিতপুর গ্ৰামের বাসিন্দা হাজেরা বেওয়া জানান, তাঁর দুই ছেলে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করেন। এখন লকডাউনে কাজ বন্ধ। তাঁদের কাছে খাওয়ার জন্য আর টাকা নেই। কীভাবে কাটবে আগামী দিনগুলি তা নিয়ে চিন্তিত পরিবারের সদস্যরা। তাঁরা প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

spot_img

Related articles

এক ফ্রেমে রজনীকান্ত-শাহরুখ, মার্চেই শুটিং ফ্লোরে বলিউড বাদশা 

একজন দক্ষিণের সিনেমা জগতের 'ঈশ্বর', অপরজন বলিউডের 'রাজা'। দীর্ঘ সময় ধরে নিজেদের জায়গায় এক নম্বর স্থান দখল করে...

বিশ্বকাপে নজর কাড়ছেন ভারতীয় বংশোদ্ভূতরা, মন কি বাতে ক্রিকেটারদের প্রশংসায় মোদি

ভারতে চলছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup)। গোটা ক্রিকেট বিশ্বের নজর রয়েছে বিশ্বকাপের(T20 World Cup দিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র...

জম্মু-কাশ্মীরে যৌথ বাহিনীর অপারেশন, খতম ১ জইশ জঙ্গি 

ভূস্বর্গে গোলাগুলি, জঙ্গিদের সঙ্গে যৌথ বাহিনীর অপারেশনে খতম এক জইশ জঙ্গি। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ চাটরু বেল্টের...

বিজেপির ওড়িশায় এক বছর ধরে স্কুল পড়ুয়াকে ধর্ষণ! গ্রেফতার ৫ অভিযুক্ত শিক্ষক

আইনের শাসন তো কবেই শিকেয় উঠেছে। এখন বেসরকারি স্কুলগুলিতে কন্যা সন্তানকে পড়তে পাঠানোও দায় হয়েছে বিজেপি শাসিত ওড়িশায়...