Saturday, April 4, 2026

দেশের প্রথম রাজ্য হিসেবে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়াল ওড়িশা সরকার

Date:

Share post:

আগামী ১৪ এপ্রিল কি লকডাউন শিথিল হচ্ছে? দেশজুড়ে এমন জল্পনার মাঝেই আজ, বৃহস্পতিবারদেশের প্রথম রাজ্য হিসেবে ওড়িশা সরকার জানিয়ে দিলো, ১৪ এপ্রিলের পর আরও ১৫ দিন অর্থাৎ, ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন জারি থাকবে সেই রাজ্যে।

ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনা্য়ক বলেন, “রাজ্য সরকার লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। লকডাউন চলাকালীনরা জ্যবাসীর সহযোগিতা আমাদের লড়াই করার শক্তি জুগিয়েছে। এই অবস্থায় আগামিদিনেও আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশা রাখছি।”

গোটা বিশ্বের মতো ভারতেও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই পরিস্থিতি বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নবীন পট্টনায়েক সরকারের।

এদিকে, গতকাল বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঙ্গিত দিয়েছেন, যে ১৪ এপ্রিল শেষ হচ্ছে না লকডাউন। সর্বদলীয় বৈঠকে তিনি বলেছেন, দেশে জরুরি অবস্থা তৈরি হয়েছে। তার জন্য আরও কড়া ব্যবস্থা নিতে হবে সরকারকে।

৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানো হলেও স্কুল-কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ১৭ জুন পর্যন্ত। এমনটাই জানিয়েছেন নবীন পট্টনায়েক।

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...