Monday, March 23, 2026

হটস্পট খুঁজতে নয়া অ্যাপ ‘সন্ধানী’, গঠিত ডেটা অ্যানালিসিস সেল: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

করোনা সংক্রমণের হটস্পট খুঁজতে নতুন অ্যাপ চালু করল রাজ্য সরকার। ‘সন্ধানী’ নামে ওই অ্যাপ তৈরির কথা নবান্নের বণিকসভার বৈঠকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে করোনা সংক্রমণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করবেন। তা সরাসরি নবান্নে কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত হবে।

এর পাশাপাশি, করোনা পরিস্থিতি মোকাবিলায় ডেটা অ্যানালিসিস সেল তৈরি করেছে সরকার। স্বাস্থ্য দফতরের ডেপুটি ডিরেক্টর ডা: অসিত বিশ্বাসের নেতৃত্বে ৯ জন সদস্য নিয়ে তৈরি হয়েছে এই সেল। কলকাতা সহ জেলাগুলি থেকে তথ্য সংগ্রহ করবে তারা। সেই তথ্য বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ করা হবে।
কলকাতা সহ সব জেলা থেকে বিভিন্ন সূত্র মারফৎ তথ্য সংগ্রহ করা হবে। সেই তথ্য বিশ্লষণ করে কোভিড–19-এর হটস্পট চিহ্নিত করা হবে।

প্রত্যেকদিনে তথ্য বুলেটিন হিসেবে জানানো হবে। এর প্রেক্ষিতে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হবে তাও জানানো হবে বুলেটিনে।

Related articles

দক্ষিণে চড়বে তাপমাত্রার পারদ, উত্তরে নতুন করে দুর্যোগের পূর্বাভাস

ঘূর্ণাবর্তের জের কাটলেও এখনই বাংলার উপর থেকে দুর্যোগের মেঘ এখনই সরছে না। এখনও পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের (north Bengal)...

নলেন গুড় থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল: GI ট্যাগের অপেক্ষায় বাংলার ৪৬ পণ্য

হস্তশিল্প থেকে খাদ্যদ্রব্য- বাংলার ঐতিহ্যবাহী অনেক জিনিসেই মিলেছে GI ট্যাগ। এবার আরও ৪৬টি পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই...

IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে...

ডিজিটাল নজরদারিতে বেশি ধরা পড়ছে ট্রাফিক আইন ভাঙার তথ্য

ট্রাফিক আইন (Traffic violations) ভাঙার ক্ষেত্রে ডিজিটাল নজরদারি (digital surveillance) বাড়ায় রাজ্যে অনলাইন বা ই-চালানের সংখ্যা বেড়েছে। ট্রাফিক...